admin
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ৩৫টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পাচ্ছে ১টি সংরক্ষিত নারী আসন। যেকোনো দিন এ নির্বাচনের তফসিল দেবে কমিশন। ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে প্রাপ্ত আসন অনুযায়ী দলগুলো এমন আসন সংখ্যা পাচ্ছে বলে সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি, এনসিপি ৬টি। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি। গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি, খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন। ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়, তবে আদালতের আদেশে চট্টগ্রাম-২ ও ৪ আসনে ফলাফল প্রকাশ বন্ধ রেখে ২৯৭ আসনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-১ আসনটি ছেড়ে দেওয়ায় সংসদে দলটির প্রতিনিধি রয়েছে ২০৮ জন। জাতীয় সংসদের নারী আসনের নির্বাচনের আইন অনুযায়ী, বিএনপি ৩৪ দশমিক ৬৬ আসন বা ৩৫টি আসন পাবে। জামায়াতে ইসলামী ১১ দশমিক ৩৩ বা ১১টি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীরা ১ দশমিক ১৬ শতাংশ বা ১টি আসন পাবে। জাতীয় নাগরিক পার্টি পাবে ১টি আসন। অন্য ছোট দলগুলো নিজেদের মধ্যে জোট না করলে কোনো আসন পাবে না। তবে জোট করলে পাবে ১টি আসন। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ঈদের আগেই নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছি। এ জন্য সব কাজ গুছিয়ে নেওয়া হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি ২৯৯ আসনে ভোট হয়। শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ার কারণে আসনটিতে পরবর্তীতে নতুন তফসিলের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার
আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ
সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব
সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।
সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি