admin

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং সিলেট বিভাগীয় কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারী মদনমোদন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, আমাদের মৌলিক অধিকার সুরক্ষিত ও প্রতিষ্ঠিত রাখতে সমাজের প্রতিটি সদস্যকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে আমরা একটি ন্যায়বিচার ও শান্তির সমাজ গড়ে তুলতে পারি। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের নতুন কমিটি সিলেটে মানবাধিকার নিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী, ফুলকলি ফুড প্রোডাক্টস’র ডিজিএম ও বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার, বিএমবিএফ জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি আলহাজ¦ মনসুর আহমদ লস্কর, বিএমবিএফ জাতীয় সদর দপ্তরের আন্তর্জাতিক বিশেষ প্রতিনিধি জুবের আহমদ লস্কর, বিএমবিএফ সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সিলেট বাণী’র নির্বাহী সম্পাদক ও বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি এম এ হান্নান। স্বাগত বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ^াস। বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, আলহাজ¦ ডা. এম এ রকিব, অধ্যক্ষ আব্দুর ওয়াদুদ তাফাদার, শ্যামল চৌধুরী, মো. মোসলেহ উদ্দিন ও মির্জা রেজু খান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান ও মো. খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম আজম মনজু ও আব্দুল ওয়াদুদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাদুশিল্পী বেলাল উদ্দিন, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, কোষাধ্যক্ষ মির্জা আবুল কাশেম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার চৌধুরী, শিশু-কিশোর বিষয়ক সম্পাদত মোছা. রুনা সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক আল মাহমুদ খান, আইন বিষয়ক সম্পাদক শামসুল হুদা সোহেল, জেলার সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জহির চৌধুরী, কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম আলী, মহানগর যুগ্ম সম্পাদক সাব্বির আহমদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, দুর্নীতি দমন বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ সুলতান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান জোনায়িদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা আক্তার, পর্যবেক্ষণ সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ সম্পাদক আল আমিন, সামাজিক নিরাপত্তা বিষয়ক সম্পাদক গামিব আহনাব আনাস, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ বিন মতিউর রহমান, নারীনেত্রী শাহেদা বেগম প্রমুখ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করলেন

প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও