admin

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিয়ানীবাজার জামায়াত নেতা সেলিমের সমর্থকদের উপর হামলার অভিযোগ

বিয়ানীবাজার জামায়াত নেতা সেলিমের সমর্থকদের উপর হামলার অভিযোগ

বিয়ানীবাজার প্রতিনিধি:

নির্বাচন পরবর্তী সময়ে সিলেটের বিয়ানীবাজারে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি তার কর্মী-সমর্থকদের ওপর রাজনৈতিক প্রতিপক্ষের হামলার অভিযোগ তুলেছেন। গত শনিবার রাতে জেলার বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

মোহাম্মদ সেলিম উদ্দিন সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, “নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি সমর্থক ও তাদের ছত্রছায়ায় মাথাচাড়া দিয়েও উঠা অপশক্তি উত্তেজিত হয়ে এলাকার জামায়াত সমর্থকদের বাড়িতে হামলা করেছে। তিলপারা ইউনিয়নের ইনাম গ্রামের শরিফা বেগমের উপর শারীরিক নির্যাতন ও বাড়িঘরে হামলা করা হয়েছে। লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের মোস্তফা উদ্দিন, আইয়্যুব ও সাহেদ আহমেদের বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।”

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে উপজেলার কয়েকটি গ্রামে সেলিম উদ্দিনের সমর্থকদের শারীরিক নির্যাতন ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে এলাকায় বসবাস করছেন। অনেকের ফোনে কিংবা সামনাসামনি মারধরের হুমকি দেওয়া অভিযোগ করা হয়।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, (বিয়ানীবাজার-গোলাপগঞ্জে) দাঁড়িপাল্লার জনপ্রিয়তার ভয়ে ভীত হয়ে অনেকে এক হয়ে যেকোনো মূল্যে দাঁড়িপাল্লা সেলিম উদ্দিনকে হারানোর জন্য সবাই এক হয়ে কাজ করেছেন। তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে তাদের মামলা তুলে নেওয়া হবে। নির্বাচন পরবর্তী দেখছি অনেক এজাহারভুক্ত আসামী প্রকাশ্যে বেরিয়ে আসছে। বিভিন্নভাবে জামায়াত শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এটি একটি অশনিসংকেত। এমন যদি হয় নতুন বাংলাদেশের অবস্থা তবে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে রাজপথের আন্দোলন সংগ্রাম শুরু হবে যা মোটেই কাম্য না।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে প্রশাসনের যতটুকু আন্তরিক পরিবেশ তৈরি করার কথা ছিল তার অনেকটা ঘাটতি দেখা গেছে। আমরা তো ইলেকশন মেনে নিয়েছি। সারাদেশে ভোটের রেশিও অনুযায়ী জামায়াতে ইসলামী একটা বড় বিরোধী দল হিসেবে সরকারে আসছে। এখনো সরকাই গঠন হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার রয়েগেছে এরই মধ্যে এমন আচরণ দুঃখজনক। আমর দেখেছি সরকার দলের সবসময় বিরোধী দলের প্রতি আন্তরিক কথা তাদের নিরাপত্তা দিতে না পারলে সেটা তো সরকারের বিরুদ্ধে যায়। আমরা বিএনপির কাছে একটি সংযত দল হিসবে আচরণ রাখার আহ্বান জানাচ্ছি।

আহতদের মধ্যে কয়েকজনকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচনে পরাজয়ের ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। একজন মাকে মারধর করা হয়েছে শুধু তার বাড়িতে দাঁড়িপাল্লার উঠান বৈঠক হয়েছিল বলে এটা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।

বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হামলার শিকার আহত পরিবারের পক্ষ থেকে বিয়ানীবাজার থানায় মামলা করা হয়েছে। তাদের সুষ্ঠু বিচারের পক্ষে জামায়াতে ইসলামী দল হিসবে যতটুকু প্রয়োজন সহযোগিতা করবে।

এসময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সেক্রেটারি কাজী আবুল কাশেম, এসিস্ট্যান্ট সেক্রেটারি, মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ রুকন উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবির দক্ষিণের সভাপতি ফাতেহুল ইসলাম।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ