admin

প্রকাশিত: 5:12 AM, April 23, 2026

বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি- দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও

বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি- দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও

বিয়ানীবাজার প্রতিনিধি:

এসএসসি-দাখিল পরীক্ষা শুরুর প্রথম দিন মঙ্গলবার সিলেটের বিয়ানীবাজার থেকে পৃথকভাবে ৩ ছাত্রী উধাও হয়েছেন। তাদের একজন দাখিল পরীক্ষার্থী এবং অপর দু’জন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা চলাকালীন ছাত্রীদের উধাও হওয়ার ঘটনা বিয়ানীবাজারে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সূত্র জানায়, পরীক্ষা শুরুর প্রথম দিন উধাও হওয়া ছাত্রীদের একজন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেননি। অপর দু’জন পরীক্ষা দিয়ে আর বাড়ি ফিরেননি। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় পৃথক ৩টি সাধারণ ডায়রী করা হয়েছে।

উধাও ছাত্রীদের একজন উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেন। তিনি মাথিউরা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেয়ার কথা। চরিয়া গ্রামের আরেকজন দুবাগ স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন এবং অন্যজনের বাড়ি পৌরশহরের নয়াগ্রামে। তিনি পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন। উধাও হওয়া ছাত্রীরা মানসিক কারণে অন্যত্র চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, এসএসসি পরীক্ষার্থীদের উদ্ধারে আমাদের পৃথক অভিযান চলছে। দ্রæত তাদের উদ্ধার করা সম্ভব হবে। তবে উধাও হওয়া ছাত্রীরা অপহরণ হননি এটা নিশ্চিত।


সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।