admin
প্রকাশিত: 9:18 AM, January 24, 2026
শিপন আহমদ:
সিলেটের রাজপথে আনন্দময় বিয়ের মিছিলে এখন এক আতঙ্কের নাম ‘হিজড়াদের চাঁদাবাজি’। নগরীর গুরুত্বপূর্ণ মোড় এবং প্রধান সড়কগুলোতে দলবদ্ধ হিজড়ারা বিয়ের গাড়ি আটকে দাবি করছে মোটা অঙ্কের টাকা। তাদের অশালীন আচরণ এবং জোরজবরদস্তির শিকার হয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ ও পর্যটকরা। সম্প্রতি সিলেট নগরীর এয়ারপোর্ট রোড, শাহজালাল উপশহর এবং দক্ষিণ সুরমার প্রবেশপথগুলোতে এই প্রবণতা প্রকট আকার ধারণ করেছে। বিয়ের গাড়ি দেখা মাত্রই হিজড়াদের একটি দল মাঝপথে দাঁড়িয়ে গাড়ি গতিরোধ করে। ২ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়। টাকা দিতে দেরি হলে বা অপারগতা প্রকাশ করলে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে তারা। অনেক সময় গাড়ির চাবি কেড়ে নেওয়া বা যাত্রীদের সাথে হাতাহাতির ঘটনাও ঘটছে।
শুধু রাস্তায় গাড়ী আটক করে চাঁদাবাজী করেনা। বাসা/বাড়িতেও তারা চাঁদা তুলে। কোন বাড়িতে বিয়ের গেইট বা সাজ সজ্জা দেখলেই চার পাঁচ জনের হিজড়ার একটি গ্রুপ নিয়ে হাজির তাদেরকে টাকা দেওয়া লাগবে। বাড়িতে নবজাতক জন্ম নিলেও বিপদ তারা হাজির টাকার জন্য। এনিয়ে সিলেট বাসী বড় বিপদে আছেন।
বাংলাদেশে হিজড়া বা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সমাজসেবা অধিদফতরের অধীনে বেশ কিছু বিশেষ কার্যক্রম চালু আছে। সরকার ২০১৩ সালে হিজড়াদের ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে যেসব সুবিধাগুলো পাচ্ছেন তারা। অসচ্ছল ও বয়স্ক হিজড়াদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা রয়েছে। সাধারণত ৫০ বছর বা তার বেশি বয়সী হিজড়ারা এই ভাতার আওতায় আসেন। বর্তমানে ভাতার পরিমাণ মাসিক প্রায় ৬০০ টাকা, পাচ্ছেন শিক্ষা উপবৃত্তি, হিজড়া শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় উৎসাহিত প্রাথমিক স্তরে মাসিক ৭০০ টাকা। মাধ্যমিক স্তরে মাসিক ৮০০ টাকা। উচ্চ মাধ্যমিক স্তরে মাসিক ১,০০০ টাকা। উচ্চতর স্তরে মাসিক ১,৫০০ টাকা।
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হিজড়াদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন: সেলাই ও টেইলারিং।
বিউটি পার্লার কোর্স। কম্পিউটার প্রশিক্ষণ। হস্তশিল্প ও ড্রাইভিং। প্রশিক্ষণ শেষ করার পর হিজড়াদের আত্মনির্ভরশীল করার জন্য এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়। সাধারণত ব্যবসা শুরু করার জন্য বা উপকরণ কেনার জন্য প্রায় ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়ে থাকে। এতো কিছুর পরও থামছে না তাদের চাঁদাবাজী। গত সপ্তাহে এক প্রবাসীর বিয়ের গাড়ি আটকে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই ভুক্তভোগী জানান, বিয়ের খুশির আমেজ মুহূর্তেই নষ্ট হয়ে গেল। তারা যেভাবে গাড়ি ঘিরে ধরেছিল, তাতে পরিবারের নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। বাধ্য হয়ে ৩ হাজার টাকা দিয়ে রেহাই পেতে হয়েছে।
সরকারি ও বেসরকারি বিভিন্ন জরিপ অনুযায়ী, সিলেট অঞ্চলে হিজড়াদের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়: সরকারি তথ্য (২০২২-২৪): সমাজসেবা অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, সিলেট জেলায় নিবন্ধিত হিজড়ার সংখ্যা প্রায় ২৮৪ জন। তবে পুরো বিভাগে এই সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে ধারণা করা হয়। বর্তমান পরিস্থিতি (২০২৬)মাঠ পর্যায়ের তথ্য ও স্থানীয়দের মতে, ইদানীং সিলেটে হিজড়াদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর একটি বড় কারণ হলো পার্শ্ববর্তী জেলাগুলো থেকে হিজড়াদের সিলেটে আগমন। বর্তমানে সিলেট মহানগর ও আশেপাশের এলাকায় প্রায় ৫০০ থেকে ৭০০ জন হিজড়া সক্রিয় রয়েছে বলে ধারণা করা হয়।
আসল বনাম নকল হিজড়া বিতর্ক : স্থানীয় হিজড়া সংগঠনের অনেক নেতা দাবি করেছেন, এই চাঁদাবাজির পেছনে ‘নকল হিজড়ারা’ দায়ী। পুরুষ হয়েও হিজড়া সেজে এই চক্রটি পথে পথে সাধারণ মানুষকে হেনস্তা করছে। এতে প্রকৃত হিজড়ারা সামাজিকভাবে আরও বেশি হেয় প্রতিপন্ন হচ্ছে।
সিলেটের সচেতন নাগরিক সমাজ ও ভুক্তভোগীরা এই চাঁদাবাজি বন্ধে দ্রুত পুলিশি হস্তক্ষেপ দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে। তবে রাস্তার মাঝখানে এই ধরনের সামাজিক উৎপাত বন্ধে স্থায়ী সমাধানের জন্য কঠোর নজরদারি প্রয়োজন। হিজড়ারা আমাদের সমাজেরই অংশ। তাদের জীবনমান উন্নয়নে সরকারি পুনর্বাসন প্রকল্প থাকলেও, এক শ্রেণির হিজড়ার এই বেপরোয়া চাঁদাবাজি সাধারণ মানুষের সহমর্মিতাকে ক্ষোভে পরিণত করছে।
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প
সিলেটে বসবাসরত দিরাই-শাল্লাবাসীর সংগঠন দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরের একটি অভিজাত রেস্তোরায় এঅনুষ্ঠানের আয়োজন করা
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেলকে সংবর্ধনা স্মারক প্রদান করেছে সিলেট জেলা ও
স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার বাদ জুমা বড়বাড়ি খলাপাড়া চান্দিয়ালা জামে মসজিদে স্থানিয় মুসল্লীদের সাথে এক মতবিনিময় ও কুশল বিনিময় অনুষ্ঠানে
স্টাফ রিপোর্টার: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক। এরই
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ
‘আওয়ামী দুঃশাসনের ১৭ বছরের ক্ষতি কাটিয়ে ধাপে ধাপে সব এলাকায় উন্নয়ন করা হবে’ বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নম্বর