admin
প্রকাশিত: 2:16 PM, October 24, 2026
‘আওয়ামী দুঃশাসনের ১৭ বছরের ক্ষতি কাটিয়ে ধাপে ধাপে সব এলাকায় উন্নয়ন করা হবে’
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার ২ নম্বর খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের গত ১৭ বছরের শাসনামলে এই অঞ্চলে কোনো কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। ফলে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ অবকাঠামোর চরম অবনতি ঘটেছে। এ সকল সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, তবে পর্যায়ক্রমে সবগুলোর টেকসই সমাধান করা হবে।”
তিনি আরও বলেন, “আমার স্বামী জননেতা এম. ইলিয়াস আলী এই এলাকার প্রতিটি জনপদে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছিলেন। আমি আশাবাদী, তাঁর সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারব। তবে এই রূপান্তর বাস্তবায়নে কিছু সময়ের প্রয়োজন। আমি আপনাদের কথা দিচ্ছি, বিশ্বনাথ ও ওসমানীনগরের কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না; ধাপে ধাপে সব উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।”
স্বামীর নিখোঁজের স্মৃতিচারণ করে তিনি বলেন, “এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে প্রতিটি কঠিন সময়ে আমি আপনাদের পাশে ছিলাম এবং প্রতিটি এলাকা ঘুরে দেখেছি। উপজেলার সমস্যাগুলো আমার নখদর্পণে। তাই অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামোর কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে প্রতিটি সড়ক ও অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা হবে।”
সভায় নিজ নিজ এলাকার রাস্তাঘাট, কালভার্ট ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ অবকাঠামোগত সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি সাইদুর রহমান সৈয়দসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান ও কাওছার খান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক কয়েছ মিয়া এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন এম সি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলী।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেছেন, জাতীয়তাবাদী
সঞ্জয় সরকার, শাল্লা: সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় অন্যান্য বছরের তুলনায় আগাম পানি নেমে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাংলা আশ্বিন
হবিগঞ্জ থেকে রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার হয়েছেন এক যুবক ও ফুপাতো বোন। তাদের একটি বাসায় আটকে রেখে
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এলাকার সমস্যাগুলো আমার জানা আছে, আমার কাছে লিপিবদ্ধ আছে। সমাধানের
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা
জুলাই বিপ্লবের সম্মুখ সারির গুলিবিদ্ধ মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নির্বাচিত সভাপতি খান মোহাম্মদ সামির দ্রুত সুস্থতা ও
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে প্রত্যাবাসন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টার
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প