admin

প্রকাশিত: 7:20 AM, January 27, 2026

বিশ্বকাপের আগে চমকে দিল ইতালি

বিশ্বকাপের আগে চমকে দিল ইতালি

ক্রীড়া ডেস্ক:

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণাতেই চমকে দিয়েছিল ইতালি। ইউরোপের এই দলটি ১৭ জানুয়ারি তাদের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করে দুই জোড়া ভাই, সাবেক হকি খেলোয়াড় ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারকে। এবার টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে চমকে দিল ইতালি।

প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্যের দলকে হারিয়ে গত রাতে চমক দেখিয়েছে ইতালি। দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইতালি ৪ উইকেটের জয় পেয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত চারবারের মুখোমুখি লড়াইয়ে আইরিশদের প্রথমবার হারাল ইতালি।

দ্য সেভেনস স্টেডিয়ামে গত রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইতালি অধিনায়ক ওয়েইন ম্যাডসেন। আগে ব্যাটিং পাওয়া আয়ারল্যান্ড নির্ধারিত ১৯.৪ ওভারে ১৫৪ রানে গুটিয়ে গেছে। আয়ারল্যান্ড অধিনায়ক ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করলেও খেলেছেন ৩৭ বল। জয়ের লক্ষ্যে নামা ইতালির ১৯ ওভার শেষে স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেটে ১৩৯ রান। আইরিশ অধিনায়ক স্টার্লিং তখনবল তুলে দিয়েছেন ব্যারি ম্যাকার্থির হাতে। ইতালির গ্র্যান্ট স্টুয়ার্ট প্রথম তিন বলে ছক্কার হ্যাটট্রিক করে ৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় এনে দেন।

২০২৫ সালে আইসিসির ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের ফাইনাল পর্ব খেলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে ইতালি। সেবার চার ম্যাচ খেলে দুটিতে জিতেছিল ইতালি। এক ম্যাচ হেরেছিল ও ভেসে গিয়েছিল এক ম্যাচ। গত বছরের ১১ জুলাই ‘দ্য হেগে’ ইতালিকে ৯ উইকেটে হারিয়েছিল নেদারল্যান্ডস। তাতে করে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ডাচরা তো বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছেই। তারা উঠেছে ইতালিকে নিয়ে। জার্সির ৫ পয়েন্ট থাকলেও নেট রানরেটের কারণে তারা তিনে ও ইতালি দুইয়ে থেকে বাছাইপর্বের ফাইনাল পর্ব শেষ করেছিল।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার জো বার্নসকে ইতালির বদলে যাওয়ার নায়কও বলা যেতে পারে। ২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত ইতালির হয়ে ৮ ম্যাচে ৪৫.১৬ গড় ও ১৩৮.৯৭ স্ট্রাইকরেটে করেছেন ২৭১ রান। ইতালির জার্সিতে ৮ ম্যাচ খেলে জিতেছেন ৭ ম্যাচে। হেরেছেন এক ম্যাচে। তবে তাঁকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইতালি। দলের অধিনায়ক ম্যাডসেন সাবেক হকি খেলোয়াড়। দুই জোড়া ভাইও—হ্যারি মানেন্টি, বেঞ্জামিন মানেন্টি এবং অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা—এই দুই জোড়া ভাই নিয়ে প্রথমবারের মতো আইসিসির ইভেন্ট খেলতে যাচ্ছে ইতালি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ইতালি পাচ্ছে স্কটল্যান্ড, ইংল্যান্ড, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজকে। ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে ইতালির পথচলা শুরু হবে। ১২, ১৬ ও ১৯ ফেব্রুয়ারি নেপাল, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইতালি। যার মধ্যে ইতালি-নেপাল ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দুটিও ইতালি খেলবে কলকাতায়। বাংলাদেশ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় স্কটল্যান্ড সুযোগ পেয়ে যায় টি-টোয়েন্টি বিশ্বকাপে।


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুরে অঞ্জন দাসের অপকর্মের সাম্রাজ্য

জৈন্তাপুরে অঞ্জন দাসের অপকর্মের সাম্রাজ্য

চোরাচালান, সন্ত্রাসী বাহিনী ও নওমুসলিম তরুণীকে হয়রানী সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস।

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,