admin
প্রকাশিত: 1:09 PM, March 6, 2026
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার এক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় হাইকমিশনার গতকাল সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করা হয়।
দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।
উভয় পক্ষই পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত
‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার
সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা
দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার
পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত
স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ
‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই