admin

প্রকাশিত: 1:33 PM, January 28, 2026

ভোটের মাঠে ইলিয়াস আলীর দু’পুত্রকে নিয়ে ভোটারদের উদ্দীপনা

ভোটের মাঠে ইলিয়াস আলীর দু’পুত্রকে নিয়ে ভোটারদের উদ্দীপনা

বিশ্বানাথ প্রতিনিধি:

সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) এ আসনে ধানের শীষের প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। মায়ের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন তার দুই পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস ও লাবিব শারর ইলিয়াস। প্রতিদিন বিভিন্ন সভা ও ভোট প্রার্থনায় যাচ্ছেন ভোটারদের কাছে। এ সময় সৃষ্টি হয় এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী দৃশ্য। আবেগে ভেঙে পড়েন সাধারণ ভোটাররা। একে একে অনেকে তাদের জড়িয়ে ধরেন, কেউ প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন।

ইলিয়াস আলীর সন্তনদের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লেই নেমে আসে মানুষের ঢল ও নীরবতা। অনেক ভোটার কথা হারিয়ে ফেলেন, কেউ শুধু চোখের জলেই প্রকাশ করেন দীর্ঘদিনের ক্ষোভ, বেদনা ও ভালোবাসা। প্রচারণায় আসা নারী-পুরুষসহ সবার মধ্যেই একই অনুভূতির প্রতিফলন দেখা যায়। প্রবীণ ভোটার ছুরাব আলী বলেন, ইলিয়াস আলী আমাদের পাশে দাঁড়াতেন।

আজ তার ছেলেদের দেখে মনে হলো, আমরা আমাদেরই ইলিয়াস আলীকে জড়িয়ে ধরছি। অনেক নারী ভোটার ইলিয়াস আলীর সন্তানদের মাথায় হাত বুলিয়ে বলেন, তোমাদের বাবার জন্য আজও আমরা অপেক্ষা করি। আবেগে কেউ কেউ চোখ মুছতে থাকেন দীর্ঘ সময়। ইলিয়াস আলীর পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস প্রতিক্রিয়ায় মানবজমিনকে বলেন, মানুষের এই ভালোবাসা আমাদের শক্তি দেয়। বাবার জন্য মানুষের হৃদয়ে যে গভীর জায়গা রয়েছে, তা আবারো দেখলাম। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আমার বাবা যেন আমাদের মাঝে অক্ষত অবস্থায় ফেরত আসেন।

২০১২ সালে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর ইলিয়াস আলী পরিণত হয়েছেন রাজনৈতিক নিপীড়ন ও বিচারহীনতার এক প্রতীকে। দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। সেই অনিশ্চয়তা ও অপেক্ষার ভার আজও বহন করে চলেছেন তার পরিবার এবং অনুসারীরা।


সর্বশেষ সংবাদ

সুষ্ঠু ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কমিশনারের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত

সুষ্ঠু ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কমিশনারের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের মধ্যকার

সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন ও পুরস্কার বিতরণী

সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সিলেটের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরীর দ্রুত আরোগ্য ও সুস্থতা

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও মূল ধর্মীয় অনুষ্ঠানগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। সম্প্রতি

সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার: নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে সিলেটসহ সারাদেশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও

সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দিনের বিভিন্ন সময়ে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে

সুনামগঞ্জের ৪ পৌরসভায় সম্ভাব্য ২৭ প্রার্থীর নির্বাচনী তৎপরতা

সুনামগঞ্জের ৪ পৌরসভায় সম্ভাব্য ২৭ প্রার্থীর নির্বাচনী তৎপরতা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার চার পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা দুর্গাপূজার শুভেচ্ছা ও গণসংযোগের মাধ্যমে আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সম্প্রতি আওয়ামী

ছাতকে ছাত্রলীগ নেতাসহ আটক ২

ছাতকে ছাত্রলীগ নেতাসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাতুয়া