admin
প্রকাশিত: 4:36 PM, October 26, 2026
স্টাফ রিপোর্টার:
নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে সিলেটসহ সারাদেশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণের সব কার্যক্রম স্থগিত করেছে সরকার।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখতে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গতকাল রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এ জন্য ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালাসংক্রান্ত স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণসংক্রান্ত স্মারকের আওতায় পরিচালিত কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় কার্যক্রম স্থগিতের কারণ হিসেবে নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং ইউনিয়ন পরিষদের সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়ানোর বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
এ নির্দেশনা দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি অবগতির জন্য বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের মধ্যকার
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল
সিলেটের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরীর দ্রুত আরোগ্য ও সুস্থতা
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও মূল ধর্মীয় অনুষ্ঠানগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। সম্প্রতি
স্টাফ রিপোর্টার: নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে সিলেটসহ সারাদেশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও
স্টাফ রিপোর্টার: সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দিনের বিভিন্ন সময়ে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার চার পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা দুর্গাপূজার শুভেচ্ছা ও গণসংযোগের মাধ্যমে আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সম্প্রতি আওয়ামী
সুনামগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাতুয়া