admin

প্রকাশিত: 4:42 PM, October 26, 2026

সুষ্ঠু ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কমিশনারের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত

সুষ্ঠু ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কমিশনারের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের মধ্যকার টেস্ট ম্যাচটি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
উল্লেখ্য, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ০১ (এক)টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচটি আগামী ০৫ নভেম্বর ২০২৬ খ্রি. থেকে ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উক্ত সমন্বয় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিসিবি (ঢাকা)-র প্রধান নিরাপত্তা কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, ১০ এএবি, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন কার্যালয়, আনসার ও ভিডিপি, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার এবং খেলোয়াড়দের অবস্থানস্থল হোটেল ‘গ্র্যান্ড সিলেট’-এর প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ খেলাটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে আয়োজনের লক্ষ্যে নিজ নিজ প্রতিষ্ঠানের দায়িত্বের আলোকে নানা দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ম্যাচ চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ মানের নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিশেষে, আন্তর্জাতিক এ ক্রিকেট আসর সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

সুষ্ঠু ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কমিশনারের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত

সুষ্ঠু ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কমিশনারের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের মধ্যকার

সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন ও পুরস্কার বিতরণী

সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সিলেটের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরীর দ্রুত আরোগ্য ও সুস্থতা

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও মূল ধর্মীয় অনুষ্ঠানগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। সম্প্রতি

সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার: নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে সিলেটসহ সারাদেশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও

সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দিনের বিভিন্ন সময়ে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে

সুনামগঞ্জের ৪ পৌরসভায় সম্ভাব্য ২৭ প্রার্থীর নির্বাচনী তৎপরতা

সুনামগঞ্জের ৪ পৌরসভায় সম্ভাব্য ২৭ প্রার্থীর নির্বাচনী তৎপরতা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার চার পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা দুর্গাপূজার শুভেচ্ছা ও গণসংযোগের মাধ্যমে আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সম্প্রতি আওয়ামী

ছাতকে ছাত্রলীগ নেতাসহ আটক ২

ছাতকে ছাত্রলীগ নেতাসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাতুয়া