admin
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৬
স্টাফ রিপোর্টার:
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, নারী শিক্ষার প্রসার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। নারী শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে শিক্ষকদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নারী শিক্ষার গুণগত মান উন্নতির লক্ষ্যে শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে লেখাপড়ার আহ্বান জানান।
তিনি গতকাল ১৯ জানুয়ারি সোমবার সকালে সিলেট মহানগরীর শামিমাবাদস্থ কলেজ মিলনায়তনে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগ আয়োজিত দিনব্যাপী বার্ষিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর ফারজানা সিদ্দিকা।
স্বাগত বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান (চলতি দায়িত্ব) মোঃ আলমগীর হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এমসি কলেজ সিলেটের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বিলাল উদ্দিন, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আজির উদ্দিন। সেমিনারে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকতা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমান।
কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান (চলতি দায়িত্ব) মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা এর বিশেষজ্ঞ, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর কুদরত-ই-হুদা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোঃ মাসুদ পারভেজ।
সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে
সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক
ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল
মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে
সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ