admin

প্রকাশিত: 2:18 PM, December 7, 2025

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

স্টফ রিপোর্টার:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর করে দেশের তরুণ প্রজন্মের ওপর। মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে আজকের তরুণ প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই বয়স তোমাদের অনেক কিছুই শেখায়। এখনই উপযুক্ত সময় নিজেকে সুন্দর করে গঠন করার। নিজেকে গঠন করতে সুশিক্ষিত, দানশীল, পরোপকারী ও সহনশীল হতে হবে।
রোববার (৭ ডিসেম্বর) মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের ক্যাম্পাসে আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা এখন এক নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে। এখানে তোমরা জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের বিকশিত করবে। তোমরা আলোকিত হয়ে সমাজ ও দেশকে আলোকিত করো, এই প্রত্যাশা করি।

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামুল হক চৌধুরী সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিংবডির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, দেওয়ান আসকির আলী, মো. আব্দুল হাকিম এবং গোলজার হোসাইন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও ভর্তি কমিটির আহ্বায়ক শাহানা বেগম।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পার্থ সারথি নাগ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থী মিশকাতুল আফরা এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী শাহনাজ তাবাসসুম তাহিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সাবরিনা আক্তার ফাহিমা এবং গীতা পাঠ করেন সুস্মিতা সূত্রধর।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ, কর্মকতা ও কর্মচারীবৃন্দ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট