admin
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। তিনি বলেছেন, “সুনামগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বালু-পাথর লুটতরাজসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” গতকাল মঙ্গলবার দুপুর ২টায় সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় এমপি নুরুল ইসলাম নুরুল দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কৃষির উন্নয়নে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দ্রুত প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়ার কাজ চলছে। জনকল্যাণমূলক এসব কর্মকাণ্ডে কোনো অনিয়ম সহ্য করা হবে না। জনগণকে সঙ্গে নিয়েই সুনামগঞ্জের সার্বিক উন্নয়ন এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শেরেনূর আলী, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মোশফিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আসগার আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কুরবাননগর ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকত, মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ, গৌরারং ইউপি চেয়ারম্যান শওকত আলী এবং সুরমা ও কাঠইর ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ।
এর আগে সভা শুরুর প্রাক্কালে সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে
সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়
স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার
ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে
মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার
জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২