admin

প্রকাশিত: 3:13 PM, March 7, 2026

মাহে রমজান ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়: মাহবুব চৌধুরী

মাহে রমজান ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়: মাহবুব চৌধুরী

পবিত্র মাহে রমজান ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মাহবুব চৌধুরী। তিনি বলেন, “রমজানের গুরুত্ব শুধু ইবাদতে নয়, রাজনীতিতেও রয়েছে।”

গতকাল শুক্রবার সিলেট মহানগরের বাগবাড়িস্থ সরকারি এতিমখানা ‘ছোটমণি নিবাস’-এ খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা সজিব ও তাঁর পরিবারের পক্ষ থেকে এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী বলেন, “গত ১৭ বছরে বাংলাদেশে যে বিপর্যয় ঘটানো হয়েছে, সেটিই বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা। দীর্ঘ ১৭ বছরের সেই ভঙ্গুর অবস্থা থেকে বিএনপি সরকার একটি দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, মানবিক ও জনআকাঙ্ক্ষিত দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে, দেশের মানুষ আর ৫ আগস্টের আগের সেই অন্ধকার বাংলাদেশে ফিরে যেতে চায় না।

ছোটমণি নিবাসের শিশুদের মাঝে খাদ্য বিতরণের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের সামাজিক কর্মকাণ্ড শিশুদের মনে প্রশান্তি এনে দেয় এবং এলাকায় ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। তিনি পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ ও ভোগ-বিলাস পরিহার করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত ও সৎকর্মে মনোনিবেশ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা: আনহার আহমদ ও সৈয়দ আখতার উদ্দিন আহমদ, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ-ধর্ম সম্পাদক সজিব দেব, হাবিবুর রহমান অপু, শিক্ষার্থী মিশকাত চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া করা হয় যেন মহান আল্লাহ সকলের রোজা, নামাজ ও দান-সদকা কবুল করেন এবং রমজানের শিক্ষা জীবনে কার্যকর করার তাওফিক দান করেন।

সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।