admin
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৬
স্টাফ রিপোর্টার:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চৌকস পুলিশ কর্মকর্তা মহিবুজ্জামান চৌধুরীর আজ ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯২২ সালে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কোনাসলেশ্বর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম দেওয়ান আরশদ আলী চৌধুরী (ওরফে ঠাকুর মনাই চৌধুরী) অবিভক্ত বাংলার শিলচর, করিমগঞ্জ, রাতারকুল ও বিয়ানীবাজার এলাকার তৎকালীন সময়ের একজন খ্যাতিমান মিরাসদার ও সালিশ ব্যক্তিত্ব ছিলেন।
চার পুত্র ও দুই কন্যার মধ্যে মহিবুজ্জামান চৌধুরী ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি আসাম পুলিশ রেঞ্জের মাধ্যমে পাকিস্তান পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন।
কর্মজীবনে তিনি অত্যন্ত দক্ষ, স্মার্ট ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন। পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালনের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পদক ও সম্মাননায় ভূষিত হন।
মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিবাহিনীকে নিজস্ব লাইসেন্সধারী দুটি অস্ত্র—একটি লং ব্যারেল বন্দুক ও একটি রিভলভার—প্রদান করে সহযোগিতা করেন। এছাড়া চাকরিরত অবস্থায় ভালুকা ও নালিতাবাড়ী এলাকায় মুক্তিযোদ্ধাদের সরকারি অস্ত্রাগার থেকে গুলাবারুদ সরবরাহ করেও সহায়তা করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে বৃহত্তর ময়মনসিংহ জেলার ভালুকা থানার কাঁঠালিয়া গ্রামের লালমাটির পাহাড়ের পাদদেশে তিনি বাঁশের লাঠি দিয়ে ছাত্র-জনতাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রাথমিক প্রশিক্ষণ দেন।
১৯৮৫ সালের ১০ এপ্রিল তিনি ৬৪ বছর বয়সে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার