admin

প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

মৃত ভাইয়ের অস্ত্র ও গ্যাস সংযোগ আত্মসাত

মৃত ভাইয়ের অস্ত্র ও গ্যাস সংযোগ আত্মসাত

স্টাফ রিপোর্টার:

সিলেটের সোবহানীঘাট এলাকার একটি সম্ভ্রান্ত পরিবারকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মৌলার বিরুদ্ধে। মৃত বড় ভাই গোলাম আজহারের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও পৈত্রিক গ্যাস সংযোগ জালিয়াতির মাধ্যমে নিজের নামে বাগিয়ে নেওয়ার অভিযোগে বর্তমানে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ঘটনার বিবরণে জানা যায়, সোবহানীঘাট ‘তাহিরপুর হাউজ’-এর বড় ছেলে সিলেটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী গোলাম আজহার শারীরিক অসুস্থতার কারণে তার তিনটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র (একটি একনলা বন্দুক, একটি পিস্তল ও একটি রাইফেল) স্থানীয় থানায় জিডিমূলে জমা রাখেন। ২০০৩ সালে গোলাম আজহার হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।

দেশের প্রচলিত আইন অনুযায়ী, এই অস্ত্রগুলোর মালিকানা পাওয়ার কথা তার স্ত্রী সামসুন নাহার শেলী ও দুই নাবালক সন্তানের। কিন্তু অভিযোগ উঠেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে ভুল তথ্য ও ভুয়া ওয়ারিশান সনদ দাখিল করে গোলাম আজহারের দুই ভাই গোলাম মৌলা ও গোলাম বারি অস্ত্রগুলো নিজেদের নামে সরিয়ে নেন।

দীর্ঘদিন ধরে সামাজিক বিচারের দ্বারস্থ হয়েও কোনো সমাধান না পাওয়ায় ২০২৩ সালে মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার (মামলা নং: কোতোয়ালি সিআর ২৩৭/২০২৩)। মামলাটি বর্তমানে পিবিআইতে তদন্তাধীন।

সিলেট পিবিআই সূত্র জানিয়েছে, মামলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পিবিআই পুলিশ সুপার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) আজিম পাটোয়ারীকে মুসলিম উত্তরাধিকার আইন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অস্ত্রের পাশাপাশি মৃত ভাইয়ের পরিবারের গ্যাস সংযোগ কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে গোলাম মৌলার বিরুদ্ধে। জানা যায়, তাদের বাবা নাজিমুদ্দিনের নামে থাকা জালালাবাদ গ্যাসের সংযোগটি মিথ্যা তথ্য দিয়ে নিজের নামে স্থানান্তর করেছেন তিনি। এর ফলে গোলাম আজহারের পরিবার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের কাছে দায়ের করা একটি অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, গোলাম মৌলা সিলেট সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হওয়ার সুবাদে গত ১৫ বছর রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে এই জালিয়াতি করেছেন। ক্ষমতার প্রভাবে তিনি পৈত্রিক সম্পত্তি ও অধিকার থেকে আপন বড় ভাইয়ের সন্তানদের বঞ্চিত করে আসছিলেন।

সিলেট জেলা প্রশাসনের জেনারেল সেকশনের একজন ম্যাজিস্ট্রেট জানান, মৃত ব্যক্তির প্রকৃত উত্তরাধিকারীরা সঠিক কাগজপত্রসহ আবেদন করলে বিষয়টি পুনরায় তদন্ত করে দেখা হবে। আইনের ব্যত্যয় ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গোলাম মৌলার ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।আল্লাহর দয়া ও আত্মশুদ্ধির সন্ধানে মুমিন
মো. আতিকুর রহমান:

পবিত্র মাহে রমজানের রহমতের দশকের আজ ষষ্ঠ দিন। মহান আল্লাহর অফুরন্ত দয়া ও করুণার বারিধারায় সিক্ত হওয়ার এক অনন্য সুযোগ এই সময়টি। মুমিন মুসলমানরা সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মশগুল। রহমতের এই দিনগুলোতে বান্দার প্রধান লক্ষ্য থাকে নিজের আমলনামায় মহান রবের বিশেষ অনুগ্রহ লিখে নেওয়া।

ইসলামি চিন্তাবিদদের মতে, রমজানের ষষ্ঠ দিনটি আমাদের জীবনে ‘সততা’ ও ‘আনুগত্যের’ বিশেষ বার্তা দেয়। রোজা কেবল না খেয়ে থাকা নয়, বরং এটি আত্মার এক বিশেষ প্রশিক্ষণ। ষষ্ঠ রোজা আমাদের শিক্ষা দেয় কীভাবে লোকচক্ষুর অন্তরালে থেকেও আল্লাহর ভয়ে নিজেকে অন্যায় থেকে বিরত রাখা যায়। এটি মূলত ‘তাকওয়া’ বা আল্লাহভীতি অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার দিন।

রাসুলুল্লাহ (সা.) রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করেছেন, যার প্রথম ১০ দিন হলো রহমত। হাদিস শরিফে এসেছে, রমজানের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। বিশেষ করে এই প্রথম ১০ দিন আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ওপর বিশেষ রহমত নাজিল করেন। যারা এই দিনগুলোতে যথাযথভাবে রোজা পালন করেন এবং দান-সদকা ও নফল ইবাদত করেন, তাদের জন্য আল্লাহর রহমতের দরজা উন্মুক্ত থাকে।
আজকের আমল ও করণীয়

আজকের দিনে রোজাদারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আমল হতে পারে: বেশি বেশি ইস্তিগফার করা “হে আল্লাহ, আপনি আমাকে আপনার রহমতের চাদরে ঢেকে নিন।” যেহেতু রমজান কোরআন নাজিলের মাস, তাই প্রতিদিনের নির্দিষ্ট অংশ তিলাওয়াত করা। ব্যক্তিগত ও কর্মজীবনে মিথ্যে এবং প্রতারণা থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখা। ইফতারের আগের মুহূর্তটি দোয়া কবুলের সময়। এই সময় নিজের এবং মুসলিম উম্মাহর জন্য রহমত কামনা করা।

রহমতের এই দিনগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে। মুমিন হৃদয়ে এখন একটাই প্রার্থনা হে আল্লাহ, আমাদের এই রোজা ও ইবাদত কবুল করুন এবং আপনার রহমতের ছায়ায় আমাদের আশ্রয় দিন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ