admin

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬

ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের প্রতিবাদে সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের প্রতিবাদ সভা

ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের প্রতিবাদে সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের প্রতিবাদ সভা

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডন ও সিলেট মার্চ ফর বিমান কর্মসূচীর যৌথ উদ্যোগে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট বন্ধের প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি ও জিএসসি ইস্ট ব্রান্ডের সভাপতি সৈয়দ জিল্লুল হক এর নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানাস্থ বিমান অফিসের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি ও জিএসসি ইস্ট ব্রান্ডের সভাপতি বিশিষ্ট সমাজসেবী সৈয়দ জিল্লুল হক এর সভাপতিত্বে বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শামছিয়া সমিতি লন্ডনের উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, ভাইস চেয়ারম্যান শহীদ হায়দার, সদস্য মল্লিক দবীর সিলটি পঞ্চায়েতি কমিটির কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। এছাড়াও অসংখ্যক যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি ও জিএসসি ইস্ট ব্রান্ডের সভাপতি সৈয়দ জিল্লুল হক সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু না রাখলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি ফ্লাইট বন্ধ করা হয় তাহলে রেমিটেন্স স্ট্রাইক, বিমান বর্জনের মতো কর্মসূচি দেয়া হবে। আমরা প্রবাসীরা রেমিট্যান্স যুদ্ধা। আমাদের শ্রম ও ঘাম এই সিলেট সহ বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ করছে। অথচ আমাদের সাথে সব সময়ই বিমাতা সুলভ আচরন করা হয়। এটা অত্যান্ত দুঃখজন। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন- সিলেট-ম্যানচেস্টার রুটটি খুবই গুরুত্বপূর্ণ। এই রুট বন্ধ করলে বৃটেনের একাংশের মানুষ বাংলাদেশে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়বে। তিনি বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সিদ্বান্ত পরিবর্তন করে সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২