admin

প্রকাশিত: 12:51 PM, July 20, 2026

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন প্রফেসর মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানে এআই ও পারমাণবিক অস্ত্র নিয়ে নোবেলজয়ীদের সম্মেলন

ফ্রান্স প্রতিনিধি:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারমাণবিক অস্ত্রের সমন্বয়ে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় কার্যকর আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশ্বের নোবেলজয়ীরা। ভ্যাটিকানে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘গ্লোবাল নোবেল লরিয়েটস অ্যাসেম্বলি’ সম্মেলনের সমাপনী দিনে ঐঁসধহরঃু ধঃ ঃযব ঞযৎবংযড়ষফ শীর্ষক যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন বাংলাদেশের নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসসহ বিশ্বের বিভিন্ন দেশের নোবেলজয়ীরা।

গত ১৬ জুলাই ইতালির রোমের ক্যাপিটোলাইন হিলে ঘোষণাপত্রে স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়। এতে অংশ নেন রোমানো প্রোদি, জোডি উইলিয়ামস, মারিয়া রেসা, ডেনিস মুকওয়েগে, হুয়ান ম্যানুয়েল সান্তোসসহ বিভিন্ন দেশের নোবেলজয়ী ও বিশিষ্ট ব্যক্তিত্ব।

ঘোষণাপত্রে বলা হয়, এআই ও পারমাণবিক অস্ত্রের সমন্বয় মানবজাতির জন্য এক নজিরবিহীন হুমকি তৈরি করছে। এআইনির্ভর অস্ত্র প্রতিযোগিতা পারমাণবিক ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। পাশাপাশি পারমাণবিক কমান্ড ব্যবস্থায় মানুষের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা দুর্বল হওয়া, গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হামলার আশঙ্কা এবং তথ্যযুদ্ধের বিস্তার আন্তর্জাতিক শান্তি ও পারস্পরিক আস্থার জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

ভ্যাটিকানের কাস্তেল গানদোলফোর বর্গো লাউদাতো সি’-তে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন প্রফেসর ইউনূস। সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি অৎঃরভরপরধষ ওহঃবষষরমবহপব, উবসড়পৎধপু ধহফ ঃযব ঊপড়হড়সরপ জবাড়ষঁঃরড়হ: ঞড়ধিৎফ ধ ঘবি ডড়ৎষফ ঙৎফবৎ শীর্ষক অধিবেশনে বক্তব্য রেখে মানবকল্যাণ, গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে এআই প্রযুক্তির সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনের ফাঁকে তিনি সেন্ট পিটার্স ব্যাসিলিকার আর্চপ্রিস্ট কার্ডিনাল মাউরো গামবেত্তি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. চু দংইউ-এর সঙ্গে পৃথক বৈঠক করেন।

পোপ লিও চতুর্দশের “নিরস্ত্র ও নিরস্ত্রীকরণের মাধ্যমে শান্তি” প্রতিষ্ঠার আহ্বান স্মরণ করে ঘোষণাপত্রে ছয়টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—এআই ও পারমাণবিক অস্ত্রভিত্তিক নতুন অস্ত্র প্রতিযোগিতা রোধ, এআই উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত থেকে এআইকে সম্পূর্ণ দূরে রাখা, এআই তদারকিতে আন্তর্জাতিক কাঠামো গঠন, তরুণদের নেতৃত্ব ও শিক্ষা জোরদার এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ বিলুপ্ত করা।

ঘোষণাপত্রের শেষাংশে দার্শনিক বার্ট্রান্ড রাসেল ও বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ঐতিহাসিক আহ্বান—”মানবতাকে স্মরণ করো, বাকিটা ভুলে যাও” উদ্ধৃত করে বলা হয়, বর্তমান প্রজন্মের সিদ্ধান্তের ওপরই ভবিষ্যৎ মানবসভ্যতার নিরাপত্তা ও অস্তিত্ব নির্ভর করছে।


সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ