admin
প্রকাশিত: 4:12 PM, February 17, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটে রমজান শুরুর আগেই বেড়েছে সব ধরনের খাদ্য পণ্যের দাম। ক্রেতাদের ক্রয়ক্ষমতার নাগালের বাহিরে চলে যাচ্ছে। সাধারণ মানুষ দিশেহারা। সরেজমিনে দেখা গেছে, গত এক সপ্তাহে চাল, ডাল, তেল, আঁটা, পেঁয়াজ, রসুন ও সোলার দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। একইসঙ্গে ইলিশসহ দেশীয় মাছের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা। ব্রয়লার, সোনালী ও দেশী মুরগির দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বাড়লেও গরু ও খাসির মাংসের দাম বেড়েছে কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা। ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে সকল ধরনের সবজির দামও বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা। তাই বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।
তবে পাইকারি বাজারে বেশি দামে ক্রয়ের কারণে খুচরা বাজারে একটু বেশি দামেই বিক্রি করতে হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। যদি কেউ পণ্য মজুত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি বাজার মনিটরিংয়ের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
ক্রেতা নাসিম হোসেন বলেন, সকল ব্যবসায়ীরা রমজান উপলক্ষ্যে সকল মালামালের দাম বাড়িয়ে দিয়েছে। তারা সিন্ডিকেট করে সাধারণ মানুষের উপর জুলুম। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এখনি জরুরি বাজার মনিটরিং করা উচিত।
মৎস্য বিক্রেতা মো জব্বার বলেন, এখন আমাদের মাছ বেশী দামে কিনতে হয় তাই আমরাও একটু বেশী দামে বিক্রি করি। কাঁচামাল ব্যবসায়ি আব্দুল মতিন বলেন, নির্বাচনের কারণে মোকাম থেকে বেশি দামে কিনতে হয়েছে তারপর আমাদের পরিবহন খরচ বেশি পড়ায় আগের চেয়ে মালামালের দাম একটু বেশী।
প্রশাসনের পক্ষ থেকে ে বাজার মনিটরিং শুরু হয়েছে বলে জানানো হয়েছে। যদি কেহ বেশি দামে বিক্রি করে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।