admin

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান মনোনীত হওয়ায় আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান মনোনীত হওয়ায় আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের নবনিযুক্ত চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা জানানো হয়।

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এবং ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সিলেট ইউনিটের কার্যকরী সদস্য ও পদস্থ কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন ইউনিটের কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝর রায়, আবু সাঈদ মোঃ ইব্রাহিম, কামরুজ্জামান দিপু ও পারভেজ আহমেদ। এছাড়াও বক্তব্য প্রদান করেন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর নুরুল আলম, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিজানুর রহমান, মুজিব জাহান রক্তকেন্দ্রের ইনচার্জ তৌহিদ আহমেদ, যুব সংগঠক লায়ন আমিন উদ্দিন আহমেদ, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, যুব কার্যকরী কমিটির উপপ্রধান-১ মোসাদ্দেক চৌধুরী সুমেল, উপপ্রধান-২ ইশতিয়াক মাহবুব প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আবুল কাহের চৌধুরী শামীম একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। তার সুযোগ্য নেতৃত্বে সিলেট ইউনিটের সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে। আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠানটি সিলেটে যে ঐতিহ্য বহন করে আসছে, তার নতুন পথচলায় সেটি আরও সুসংহত এবং জনকল্যাণমুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধিত অতিথি আবুল কাহের চৌধুরী শামীম তার বক্তব্যে তাকে এই সম্মান প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রেড ক্রিসেন্টের মূলনীতি অনুসরণ করে মানুষের পাশে দাঁড়ানোর এবং বিশেষ করে দুর্যোগ ও জরুরি স্বাস্থ্যসেবায় সিলেট ইউনিটের সক্ষমতা আরও বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের বিপুল সংখ্যক আজীবন সদস্য, ভলান্টিয়ার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯ সদস্য

রেলস্টেশনে হামলা ও লুটের শিকার ‘বুবি’র মৃত্যু: ৫ জন গ্রেপ্তার

রেলস্টেশনে হামলা ও লুটের শিকার ‘বুবি’র মৃত্যু: ৫ জন গ্রেপ্তার

মো.জুনেদ আহমদ, ফ্রান্স নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে মারা যাওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (স্থানীয়দের

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট

রুবেল আহমদ: সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলংয়ের বিপুল পরিমাণ সরকারি খাস জমি অবৈধ দখলে চলে গেছে। বাংলাদেশ সরকারের মালিকানাধীন

গোয়াইনঘাটে নামজারির নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ ভূমি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে এডিসির কাছে অভিযোগ

গোয়াইনঘাটে নামজারির নামে ৬০ হাজার টাকা আত্মসাৎ ভূমি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে এডিসির কাছে অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসের নামজারি সহকারী অসিম চন্দের বিরুদ্ধে নামজারি (জমা-খারিজ) করিয়ে দেওয়ার নামে ঘুষ গ্রহণ, দুর্নীতি

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমসি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমসি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত ও

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে থাকা

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক ব্যবসা