admin

প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৬

রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে নতুন নেতৃত্বের অধীনে ক্লাবের নিয়মিত কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

সভার শুরুতে ক্লাবের সাবেক সভাপতি (পিপি) রোটারিয়ান মোহাম্মদ আলী মঞ্জুর সভা পরিচালনা করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন বর্ষের সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার দীপক চক্রবর্তীর কাছে সভাপতির কলার হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী। তিনি নবগঠিত নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানিয়ে রোটারির মূল আদর্শ, মানবসেবা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নতুন রোটারি বর্ষে ক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন।

গুরুত্বপূর্ণ এই সভায় ক্লাবের চলতি রোটারি বর্ষের বিভিন্ন সেবামূলক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে উপস্থিত সদস্যরা নতুন নেতৃত্বের সফলতা কামনা করে রোটারির মূলমন্ত্র ‘সেবা অগ্রগণ্য’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— পিপি রোটারিয়ান আব্দুল মালিক সুজন, পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ জাবের, পিপি রোটারিয়ান দেবাশীষ চত্রবর্তী, পিপি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী সুমন, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার জাবেদ আহমদ, পিপি রোটারিয়ান হাফিজ কামরুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান অমিত দাস, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সাজ দেব, ক্লাব ট্রেজারার রোটারিয়ান জীবন রায়সহ ক্লাবের অন্যান্য সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সর্বশেষ সংবাদ

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

১৭ বছর ধরে কমিটি সংকটে যুক্তরাষ্ট্র যুবদল, দ্রুত কমিটি ঘোষণার দাবি

ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপির নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

স্টাফ রিপোর্টার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার

‘টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেষ হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল ইন্টারডিসিপ্লিনারি

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেটের নবাগত জেলা

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

‘প্রবাসী নয়, স্থানীয় নেতৃত্ব’: গোলাপগঞ্জের জনমতে হিসাব-নিকাশ

নির্বাচনে সার্বক্ষণিক পাশে থাকা প্রার্থীর প্রতি ঝুঁকছেন ভোটাররা গোলাপগঞ্জ (প্রতিনিধি) সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে সম্ভাব্য

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

হয়তো আমি থাকবো নয় তো মাদক কারবারি থাকবে: ওসি জালালাবাদ

আক্তার হোসেন: ‎‎সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে মাদকের অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে সিলেটে

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি: সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ শিক্ষার্থীদের সংবর্ধনায় হুইপ জি কে গউছ বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল

হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার