admin
প্রকাশিত: 10:50 AM, February 7, 2026
সিপিবি মনোনিত সিলেট-১ আসনের প্রার্থী এডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন সিলেট প্রেস ব্রিফিং করেন। গতকাল শুক্রবার শহীদ মিনারে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে সিলেট-১ আসনে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করছি। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা ও সুষ্ঠু পরিবেশ অর্থ্যাৎ লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় এবং সিলেটের রিটার্নিং অফিসার কর্তৃক পক্ষপাতিত্বমূলক আচরণ করার প্রতিবাদে গত ০৫/০২/২০২৬ ইং তারিখ বিকেল ৪টায় প্রেস ব্রিফিং করে ২৪ ঘন্টার মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে বহু রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র অভিমুখী অভিযাত্রা হুমকির মুখোমুখি হওয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এবং নির্বাচনকে পক্ষপাতদুষ্ট করার প্রতিবাদে আমরণ অনশনে যেতে বাধ্য হব মর্মে ঘোষণা দিয়েছিলাম। কিন্তু সিলেট-১ আসনের রিটার্নিং অফিসার কতৃক গত ২৪ ঘন্টায় দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ না করায় কিছুক্ষণ পূর্বে আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে সার্বিক অবস্থা বর্ণনাক্রমে একটি আবেদন করেছি। আশা করছি প্রধান নির্বাচন কমিশনার কতৃক অবিলম্বে যথাযথ উদ্যোগ গ্রহণ ক্রমে সিলেট-১ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। অন্যথায় আগামী ০৮/০২/২০২৬ ইং রবিবার সকাল ১০ টা হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে যাব।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস ব্রিফিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট এনাম আহমদ চৌধুরী, সিপিবি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাছান, চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, সম্পাদক মনিষা ওয়াহিদ, উদীচি সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, রিক্স ভ্যান ইজিবাইক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে সিলেট জেলা কমিটির সম্পাদক মাশরুখ জলীল, যুব ইউনিয়ন সংগঠক বি এইচ আবীর সহ কর্মীগণ। বিজ্ঞপ্তি
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,
বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল