admin

প্রকাশিত: 2:24 PM, March 10, 2026

লোভাছড়া খুবলে খাচ্ছে চিহ্নিত পাথরখেকোরা

লোভাছড়া খুবলে খাচ্ছে চিহ্নিত পাথরখেকোরা

স্টাফ রিপোর্টার:

কোনো কিছুতেই বন্ধ হচ্ছে না লোভাছড়া কোয়ারির পাথর লুট। কেউ কোয়ারি খুঁড়ে লুটে নিচ্ছে পাথর, আবার কেউ লিজে থাকা পাথর চুরি করে বিক্রি করছে। প্রশাসন নির্বিকার। যোগাযোগ বিচ্ছিন্ন জনপদের দোহাই দিয়ে তারা হাত গুটিয়ে বসে আছে। স্থানীয়রা জানান, প্রতিদিন কোটি কোটি টাকার পাথর অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। যার ফলে সরকার একদিকে বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে অন্যদিকে চিরতরে ধ্বংস হচ্ছে জনপদের প্রাকৃতিক ভারসাম্য। শনিবার সরজমিনে দেখা যায় লোভাছড়া কোয়ারি ২৬ নং পিলারে এলাকায় মাটি খুঁড়ে গভীর গর্ত তৈরি করা হয়েছে। পাথর উত্তোলনের ফলে নদীর পাড় ও পার্শ্ববর্তী পাহাড়গুলো ধসের চরম ঝুঁকিতে রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে গর্তগুলোর কারণে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটতে পারে।

লোভাছড়ায় নদীতে শত শত নৌকায় পাথর তুলে ট্রাক্টর করে দিন-দুপুরে পাথর সরিয়ে নিয়ে ক্রাশার মিলে দেখা গেছে। শত শত শ্রমিক ও যন্ত্র ব্যবহার চললেও তা থামানোর কেউ নেই। একাধিক স্থানীয় বাসিন্দা জানান, শক্তিশালী সিন্ডিকেট লুটপাট নিয়ন্ত্রণ করছে। তাদের বিরুদ্ধে কথা বললে হুমকির মুখে পড়তে হয়। প্রশাসনের নাকের ডগায় লুটপাট চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। উল্টো সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা ‘লুটপাট চক্রকে’ ছত্রছায়া দিচ্ছেন বলে জোরালো অভিযোগ উঠেছে। ফলে দায়সারা কিছু অভিযান চালানো হলেও মূল হোতারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। লোভাছড়ায় কারা লুটপাটকারী- এ প্রশ্নের উত্তর জানেন অনেকেই। কিন্তু মুখে বলেন না।

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ময়নুল মেম্বার, শায়েক মেম্বার, রঞ্জন, আলম সহ কয়েকজনের নেতৃত্বে এই পাথর লুট করা হচ্ছে। পাথর লুটের ঘটনায় তমিজ, ময়নুল মেম্বার সহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। লোভার মূল হোতা তমিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় বেড়াচ্ছে। এদিকে লোভাছড়া লুটে ঘটনায় কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম মানবজমিনকে জানিয়েছেন- পুলিশ সব সময় পাহারা দিতে পারে না। যখন পুলিশ ওই এলাকায় থাকে না তখন লুটপাট করা হয়। তবে যারাই লুটপাট করছে তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

সুষ্ঠু ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কমিশনারের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত

সুষ্ঠু ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কমিশনারের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ জাতীয় (পুরুষ) ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় (পুরুষ) ক্রিকেট দলের মধ্যকার

সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন ও পুরস্কার বিতরণী

সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি ম্যারাথন ও পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সিলেটের মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবং দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরীর দ্রুত আরোগ্য ও সুস্থতা

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও মূল ধর্মীয় অনুষ্ঠানগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। সম্প্রতি

সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার: নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে সিলেটসহ সারাদেশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও

সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: সিলেটে একদিনে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দিনের বিভিন্ন সময়ে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে

সুনামগঞ্জের ৪ পৌরসভায় সম্ভাব্য ২৭ প্রার্থীর নির্বাচনী তৎপরতা

সুনামগঞ্জের ৪ পৌরসভায় সম্ভাব্য ২৭ প্রার্থীর নির্বাচনী তৎপরতা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার চার পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা দুর্গাপূজার শুভেচ্ছা ও গণসংযোগের মাধ্যমে আগাম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সম্প্রতি আওয়ামী

ছাতকে ছাত্রলীগ নেতাসহ আটক ২

ছাতকে ছাত্রলীগ নেতাসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাতুয়া