admin
প্রকাশিত: 8:20 AM, February 27, 2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার একদিনের সরকারি সফরে সিলেট আসছেন। সফরকালে তিনি সরকারি বিভিন্ন কর্মসূচি, মতবিনিময় সভা এবং নদী ভাঙন এলাকা পরিদর্শন করবেন। শনিবার সকাল ৮:৪৫ মিনিটে সরকারি মদন মোহন কলেজ রোভার স্কাউট সদস্যদের সাথে মতবিনিময়।
সকাল ৯:৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক এবং নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভা।
সকাল ১১টায় পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি-কে সাথে নিয়ে সিলেটের নদী ভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী পরিদর্শন করবেন। দুপুর ২টায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে নিজ বাসভবনে মতবিনিময়। বিকাল ৩:৩০ মিনিটে সিলেট সদর উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান। বিকাল ৪:৪৫ মিনিটে সিলেট সদর উপজেলা পরিষদের মাসিক সভায় অংশগ্রহণ। সন্ধ্যা ৬টায় সদর উপজেলা পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে যোগদান। সফর শেষে ঐদিন রাত ৮টা ৫০ মিনিটের ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন বলে জানানো হয়েছে।
সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার
সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা
স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।