admin

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

সিলেট প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার।
আয়োজক কমিটির সভাপতি ও রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও এইচএসসি বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান লে. মো. মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন করেজ শিক্ষক পর্ষদ সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী হাসান পারভেজ। অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়াও কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মাদ যুননূরাইন।
এদিকে সিলেট সরকারি মদন মোহন কলেজ বিএনসিসি প্লাটুন ও বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের যৌথ উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার।
৭ বিএনসিসি ব্যাটালিয়ন কম্পানি কমান্ডার এ কম্পানি লে. মো. মনিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সারওয়ার আলম মিতুন, ইয়ূথ ক্যাডেট ফোরাম সিলেট জেলার সভাপতি রোটারিয়ান রাসেল মাহবুব।
উপস্থিত ছিলেন এবিএম এনায়েত হোসেন, রুফিয়া বেগম, ইমন কান্তি দাস, ফারক হাসান সুজন, মইনুল হক, সুলতান রাজু, মাসুদা সিদ্দিকা, আয়সা আক্তার, মুহিত খান, জুমায়ের আহমদ তামিম, আহসান প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সিলেট সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা: তাহমিনা আক্তার সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী