admin
প্রকাশিত: 5:38 AM, November 24, 2025
আগামী ঈদে মুক্তি পেতে যাওয়া ‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের বিপরীতে থাকবেন দুই নায়িকা। ইতোমধ্যে অভিনেত্রী তাসনিয়া ফারিণ থাকছেন- সে বিষয়টি চূড়ান্ত।
এবার শোনা যাচ্ছে, ছবিটির দ্বিতীয় নায়িকা হতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।
সম্প্রতি এক সূত্রের বরাতে এমনই খবর শোনা যাচ্ছে। গুঞ্জন উঠেছে, ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ জ্যোতির্ময়ীর সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছেন। প্রযোজকের সঙ্গেও আলোচনার অগ্রগতি রয়েছে।
কিন্তু ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে উঠে এল অন্য কথা! বিষয়টিকে নাকি ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন জোত্যির্ময়ী! তবে শাকিবের এই সিনেমায় কয়েকজন টালিউড নায়িকাকে বিবেচনায় রাখা হয়েছিল, সে খবর অবশ্য অসত্যও নয়।
সব ঠিক থাকলে ডিসেম্বর থেকে শুটিং শুরু। কলকাতা, মুম্বাই, বাংলাদেশ-সহ নানা জায়গায় শুটিং হবে। ছবিতে চিত্রগ্রহণের দায়িত্বে বলিউডের ‘অ্যানিম্যাল’-খ্যাত অমিত রায়।
এদিকে, জ্যোতির্ময়ী কুণ্ডু ছোটপর্দার ‘বঁধুয়া’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে আসেন। দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ ছবিতে তার প্রথম বড় পর্দার কাজ, যা আসছে ডিসেম্বরেই মুক্তি পাবে। কিন্তু টালিউডের ইধিকা পালের মতো ছোটপর্দা থেকে বড়পর্দায় সফল হওয়ার উদাহরণ থাকার কারণে জ্যোতির্ময়ীর সম্ভাবনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।