admin
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম নিয়ে নতুন সময়সূচি নির্ধারণ করার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রস্তাবনা অনুযায়ী, সপ্তাহে মোট ৬ দিন ক্লাসের মধ্যে ৩ দিন সরাসরি (অফলাইন) এবং ৩ দিন অনলাইন পদ্ধতিতে পাঠদান পরিচালিত হতে পারে। গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে প্রাথমিক আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ পরিকল্পনার বিস্তারিত আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় চূড়ান্ত করা হবে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে গতকাল বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম জেলা জজ) জি. এম. ফারহান ইসতিয়াক জানান, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধানদের নিয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির চাপ কমাতে ‘অল্টারনেট ডেইজ’ বা একদিন অন্তর অন্তর ক্লাস নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত সকল অধ্যক্ষ ও প্রতিষ্ঠান প্রধানগণ এ বিষয়ে সর্বসম্মতিক্রমে সম্মতি দিয়েছেন।
তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠদান পরিচালনা করতে হবে। মূলত বিশ্বব্যাপী জ্বালানি সংকট নিরসনে সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই চিন্তা-ভাবনা করা হচ্ছে।
এর আগে, গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি সংকট বিবেচনায় নিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা সচল রাখার পরিকল্পনা করছি। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যাতায়াতের ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে অনলাইনে ক্লাসের এই চিন্তাভাবনা করা হয়েছে।’
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এই প্রস্তাবটি উত্থাপন করা হবে এবং সেখান থেকে অনুমোদন আসার পরই সংশ্লিষ্ট দপ্তর থেকে বিস্তারিত নির্দেশনা জারি করা হবে।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব
সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সমাজের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংকটের চিত্র সত্যনিষ্ঠভাবে
বর্তমান বিশ্বায়নের যুগে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়; এটি একটি সংস্কৃতি, একটি পরিচয় এবং একটি গল্প। সেই গল্পকে বিশ্বমঞ্চে
পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একদিকে আধুনিক ও
স্টাফ রিপোর্টার: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল
স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক