admin
প্রকাশিত: 7:17 AM, November 24, 2025
সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার প্রথমিক ও মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য আয়োজিত ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট‑র বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার প্রথমিক পর্যায়ে ২৫৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয় এবং পরদিন শনিবার মাধ্যমিক পর্যায়ে ৯১টি বিদ্যালয় মিলিয়ে মোট প্রায় ৫ ০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়, শাহবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়। এসব কেন্দ্রে আইন‑শৃঙ্খলা রক্ষায় জকিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের কার্যকর সহায়তায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার দিন অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীদের উন্নতমানের স্কুল ব্যাগ প্রদান করা হয়। ১০০ নম্বরের বৃত্তি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে পুরস্কার হিসেবে দেওয়া হবে: ৮০ ও তদূর্ধ্ব নম্বর প্রাপ্তদের এককালীন ২৫০০ টাকা, ৭০ থেকে ৭৯ নম্বরপ্রাপ্তদের ২০০০ টাকা এবং ৬০ থেকে ৬৯ নম্বরপ্রাপ্তদের ১৫০০ টাকা।
তাছাড়া প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৪ জন শিক্ষার্থীকে উন্নতমানের কম্পিউটার ট্যাব উপহার দেওয়া হবে। তাদের মধ্যে বিশেষ যাচাইয়ের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৬ জন শিক্ষার্থী পিতা‑মাতাসহ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার পাবেন। আরও রয়েছেঃ বৃত্তিতে সর্বোচ্চ সফলতা দেখানো ২০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে নগদ পুরস্কার দেওয়া হবে।
শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে, ২০২৫ সালে অবসর গ্রহণকারী জকিগঞ্জ‑কানাইঘাটের সকল শিক্ষক ও কর্মচারীদের জন্য এককালীন ৫০ হাজার করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
ট্রাস্টের সচিব মাস্টার সাব্বির আহমদ বলেন, আমরা জকিগঞ্জ‑কানাইঘাটের শিক্ষা ব্যবস্থায় প্রকৃতিক পরিবর্তন আনতে চাই। শুধুই শিক্ষার্থীর জন্য নয়, শিক্ষকদের জন্যও পেনশন স্কিম চালু করেছি। শিক্ষাই জাতির মেরুদণ্ড।
ট্রাস্টের সহ-সভাপতি এ.টি.এম সেলিম আহমদ চৌধুরী বলেন, আমাদের মূল লক্ষ্য মানুষের পাঁচটি মৌলিক অধিকার – শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র ও বাসস্থান-প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা। বন্যাদুর্গত মানুষের প্রতি সহায়তা প্রদান, অসুস্থদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং বাসস্থান সংক্রান্ত উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, ফাহিম আল্ ইসহাক চৌধুরী ট্রাস্ট গঠনের পর থেকে ধারাবাহিক ও প্রশংসনীয় কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এই উদ্যোগ শুধু শিক্ষাব্যবস্থা উন্নত করবে না, জাতীয় পর্যায়েও প্রশংসিত হবে।
জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুবউদ্দিন ও উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল খালিক বলেন, ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য এক আশার আলো। এটি আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা অনেক ট্রাস্ট দেখেছি, তবে ফাহিম আল্ চৌধুরী ট্রাস্ট সম্পূর্ণ ব্যতিক্রমী ও ভিন্ন ধরনের। তারা শিক্ষক, শিক্ষার্থীসহ মানবিক সকল ক্ষেত্রে অনন্য কার্যক্রম পরিচালনা করছে।
পরিদর্শনকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকী ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, এই পরীক্ষা সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে সম্পন্ন হয়েছে। ট্রাস্টের উদ্যোগ শিক্ষার্থীদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তারা জীবনে সাহস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে সক্ষম হবে।
পরীক্ষার দিন শিক্ষার্থীদের মধ্যে ছিল উল্লাস ও আনন্দের স্রোত। অভিভাবকরা ট্রাস্টের চেয়ারম্যান এবং কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন মানবিক উদ্যোগ আমাদের এলাকায় প্রশংসার দাবিদার। পাশাপাশি, জকিগঞ্জ থানা পুলিশ ও গ্রাম পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় অবিচল সমর্থন প্রদান করে পরীক্ষার পরিবেশকে শান্তিপূর্ণ ও সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সকাল থেকে শিক্ষার্থীরা মাত্র একটি কলম ও একটি পিসর্বোর্ড নিয়ে পরীক্ষার জন্য রওনা হয়। স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে তারা আনন্দ-উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফিরেছে। প্রতিটি পরীক্ষার হলে শিক্ষার্থীদের মুখে ফুটে উঠেছিল আনন্দের ঝিলিক, যা পুরো অনুষ্ঠানকে আরও উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ করে তুলেছিল।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার
সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ
বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।