admin

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

শ্রম মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা ১৮০ দিনে ২২ দফা কর্মসূচি

শ্রম মন্ত্রণালয়ের মহাপরিকল্পনা ১৮০ দিনে ২২ দফা কর্মসূচি

স্টাফ রিপোর্টার:

দেশের শ্রম খাতের আমূল পরিবর্তন ও নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে ১৮০ দিনের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ কর্মশালায় এই ২২ দফা কর্মসূচি ঘোষণা করা হয়।

শ্রম ও কর্মসংস্থান সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক।

আইন সংস্কার ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কর্মশালায় জানানো হয়, ‘বাংলাদেশ শ্রম অধ্যাদেশ, ২০২৫’-কে পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের কাজ আগামী ৩১ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়া ৩০ জুনের মধ্যে শ্রম বিধিমালা প্রণয়নসহ শিশুশ্রম ও জবরদস্তিমূলক শ্রম বন্ধে নতুন আইন কার্যকর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসংস্থান অধিদপ্তর গঠনের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর কাজ ৩০ আগস্টের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়োগ ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোতে জনবল সংকট নিরসনে দ্রুত নিয়োগের সময়সীমা ঘোষণা করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি: মন্ত্রণালয়ের ১৩-২০ গ্রেডের ২৭ জন কর্মচারীর নিয়োগ। ৩১ মার্চ: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১২২ জন কর্মচারীর নিয়োগ সম্পন্নকরণ। ১৫ মে: শ্রম অধিদপ্তরের ৬৯টি শূন্য পদে নিয়োগ। ৩০ জুলাই: বিবিএস-এর সহযোগিতায় হালনাগাদ কর্মসংস্থান জরিপ সম্পন্নকরণ।

মজুরি ও শ্রমিক অধিকার ন্যূনতম মজুরি বোর্ড আগামী ৩০ জুনের মধ্যে ট্যানারি, হোটেল ও আয়রন ফাউন্ড্রি খাতের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন করবে। এছাড়া ডিজিটাল সিস্টেমের মাধ্যমে ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণের কাজ ১৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে শ্রম অধিদপ্তরকে।

নারী সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে মাতৃত্বকালীন ছুটির বিষয়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ মাস সবেতনে ছুটির পর বাকি ২ মাস ‘ছুটিবিহীন ভাতা’ প্রদানের ব্যবস্থা আগামী ৩০ জুনের মধ্যে কার্যকর করা হবে। একই সময়ের মধ্যে কালুরঘাট ও নারায়ণগঞ্জে কর্মজীবী মহিলা হোস্টেল চালু এবং আরএমজি সেক্টরে শতভাগ যৌন হয়রানি নিরসন কমিটি (Anti-Harassment Committee) গঠন নিশ্চিত করা হবে।

মন্ত্রীর কড়া নির্দেশনা প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইশতেহার বাস্তবায়নে কোনো শিথিলতা সহ্য করা হবে না। প্রতিটি দফার অগ্রগতি প্রতিবেদন প্রতি সপ্তাহে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন নিয়মিত ফলোআপ করতে হবে। কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক জুলকার নায়েনকে বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির সংবর্ধনা

বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মোগলাবাজার থানার উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের আদালতে জামায়াত সমর্থিত ১৭ এডি. পিপি-জিপি ও এপিপির পদত্যাগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি তাফহীমুল হক হবিগঞ্জী আকাবিরের আদর্শ লালন করেই জমিয়ত করতে হবে

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা