admin

প্রকাশিত: 9:08 AM, January 22, 2026

সংবাদ সম্মেলনে মায়ের দাবি

সংবাদ সম্মেলনে মায়ের দাবি

সিলেটের সংবাদ ডেস্ক:

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থক ও বিএনপি পরিবারের সদস্য আহমেদ হোসেন মুন্নাকে ‘ডেভিল’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের অভিযোগ করেছেন তার মা সুফিয়া খানম। তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে একটি প্রভাবশালী চক্রের প্ররোচনায় পুলিশ তার নির্দোষ ছেলেকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সুফিয়া খানম সিলেট নগরীর লালাদিঘীরপাড়ের বাসিন্দা এবং হাজী মকবুল হোসেনের স্ত্রী।

লিখিত বক্তব্যে তিনি জানান, কোনো মামলা বা ওয়ারেন্ট ছাড়াই গত ১৭ ডিসেম্বর ভোর রাতে কোতোয়ালি থানা পুলিশ তার একমাত্র ছেলে আহমেদ হোসেন মুন্নাকে বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় ‘ডেভিল’ হিসেবে চিহ্নিত করা হলেও পুলিশ কোনো প্রমাণ দিতে পারেনি।

তিনি দাবি করেন, মুন্না বিএনপি পরিবারের একজন সদস্য ও জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লেখালেখি করতেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না; বরং তিনি প্রকাশ্যেই আওয়ামী লীগবিরোধী অবস্থান নিতেন। এ কারণে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে তিনি হুমকির মুখেও পড়েছিলেন বলে দাবি করেন তার মা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তারের পর পুলিশ তার ছেলের মোবাইল ফোন জব্দ করে নেয়। পরে কোতোয়ালি মডেল থানার একটি মামলায় তাকে আসামি দেখিয়ে আদালতে পাঠানো হয়। অথচ মামলার বাদী সম্পর্কে পরিবার কিছুই জানতে পারেনি। পুলিশ আরও কয়েকটি মামলার কথা উল্লেখ করলেও সেগুলোতে মুন্না আগে থেকেই নির্দোষ প্রমাণিত হয়েছেন বলে দাবি করা হয়।

বর্তমানে জামিন না পাওয়ায় পরিবার চরম দুশ্চিন্তায় রয়েছে উল্লেখ করে সুফিয়া খানম বলেন, তার ছেলের অবুঝ দুই সন্তান রয়েছে, যারা বাবার অনুপস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ছে।

সংবাদ সম্মেলনে তিনি মুন্নাকে একটি ষড়যন্ত্রের শিকার দাবি করে তার মুক্তির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, এসএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং তাঁর নির্দোষ ছেলেকে মুক্তি দেওয়ার আবেদন জানান।

 


সর্বশেষ সংবাদ

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই