admin
প্রকাশিত: 4:19 PM, June 20, 2026
দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি প্রযুক্তির বিপ্লব ঘটাতে হবে: জেলা প্রশাসক
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে আমাদের কৃষি ও প্রযুক্তি খাতে যুগান্তকারী উন্নতি করতে হবে। খাদ্য মানুষের মৌলিক চাহিদা। এই চাহিদা পূরণের লক্ষ্যে বর্তমান সরকার কৃষি খাতে ব্যাপক অগ্রগতি সাধন করেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে—‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনের বাংলাদেশ হবে প্রযুক্তি-নির্ভর। তাই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে আমাদের সবাইকে মিলে কৃষি বিপ্লব ঘটাতে হবে। তিনি প্রত্যেককে নিজ নিজ অনাবাদি জমিতে চাষাবাদ করে কৃষি খাতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
গতকাল শুক্রবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলা কর্তৃক আয়োজিত ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সদর উপজেলায় প্রণোদনা কর্মসূচি ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনুর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. শামসুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক মো. আনিসুজ্জামান এবং সদর উপজেলা কৃষি অফিসার মো. শওকত জামিল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক কৃষকদের মাঝে পুনর্বাসন খাত হতে প্রাপ্ত বিভিন্ন ফসলের বীজ, সার, ফলের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ করেন।
প্রণোদনা প্রাপ্তির বিবরণ ২,০০০ জন কৃষক: উফশী রোপা আমন ধান বীজ ও সার, ৭৫০ জন কৃষক: গ্রীষ্মকালীন সবজি বীজ ও সার, ৫০ জন কৃষক: গ্রীষ্মকালীন মরিচ বীজ, সার ও বালাইনাশক, ৫০ জন কৃষক: লেবুর চারা ও জৈব সার, ৩০ জন কৃষক: গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, সার ও পলিথিন শিট, সর্বমোট ১,৩৫০টি ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ।-বিজ্ঞপ্তি
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সুরমা নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত সিলেট সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডসহ পুরো দক্ষিণ সুরমার সার্বিক উন্নয়নে ২১ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫