admin
প্রকাশিত: 4:58 PM, February 14, 2026
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট-৬ আসনের বিজয়ী প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ১০ হাজার ৮৭৫ ভোট বেশি পেয়ে জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিনকে পরাজিত করেছেন।
এমরান আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ১ লাখ ৮ হাজার ৬২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৭৪৭ ভোট।
বিজয়স্নাত মুহুর্তে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রথমেই আল্লাহ তাআলার প্রতি সীমাহীন শুকরিয়া জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মূল অভিভাবক, সদ্য মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি। সর্বোপরি সকল ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি। যারা গত ১২ ফেব্রুয়ারি নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়ে আমাকে বিজয়ী করেছেন।
তিনি আরও বলেন- এবার শুধু গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়ন-ভাবনা। আমরা সবাই মিলেই এই দুই উপজেলাকে সুখি-সমৃদ্ধ করবো ইনশা আল্লাহ।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে
উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট
আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই
স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ