admin

প্রকাশিত: 2:55 PM, March 3, 2026

সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার: কয়েস লোদী

সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সিলেট ইয়াং স্টার: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তার পরিধি বাড়ানোই সিলেট ইয়াং স্টারের মূল লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এই সংগঠন ক্ষুদ্র উদ্যোগ প্রশংসনীয়। প্রতিষ্ঠারলগ্ন থেকেই এই সংগঠন বছর জুড়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের জীবনমান বদলে দিচ্ছে। তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

গতকাল সোমবার বিকাল ৩টায় নগরীর মদিনা মার্কেটস্থ চাইনজ রেস্টুরেন্টের হলরুমে সিলেট ইয়াং স্টারের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও প্রবাসীদের এক্সিকিউটিভ সদস্যদের অর্থায়নে প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি মো: রাসেল আহমেদ-এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আলী আহসান হাবীবের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস শুক্কুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, সংগঠনের উপদেষ্টা আমির হোসেন, সমাজসেবী ও প্রাক্তন শিক্ষক আহসান মাজবুব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খাঁন সজীব, সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জুনায়েদ আহমেদ, সহ-সভাপতি নুরেছ আলী, ছাতক শাখার সভাপতি শিক্ষক পংকজ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ দিপু, মো: নজরুল ইসলাম লায়েক আহমেদ, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ শাহ আলম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কয়ছর আহমেদ কাওসার, সহ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মনির হোসেন, আপ্যায়ন বিষয়ক আতাউর রহমান, আব্দুস শুকুর ও সদস্য সোহাগ ভূইয়া প্রমুখ। সিলেট ইয়াং স্টারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান মাসব্যাপী ছাতক, জগন্নাথপুর উপজেলা ও ঢাকাসহ বিভিন্ন প্রান্তে প্রায় ৫ লক্ষাধিক টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার দায়ভার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট শিক্ষা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে নতুবা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়। বুধবার

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

মেধাবীদের সংবর্ধিত করল জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অবৈধ পথে বিদেশযাত্রা এবং সংশ্লিষ্ট দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ

সুনামগঞ্জ প্রতিনিধি: যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।