admin
প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৬
সিলেটের চক্ষু চিকিৎসায় সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জালালাবাদ চক্ষু হাসপাতালে নবনির্মিত ভবনে আধুনিক অপারেশন থিয়েটারের (ওটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর কার্যক্রমের অংশ হিসেবে এই ওটি উদ্বোধন করা হয়। অপারেশন থিয়েটার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মো. সারওয়ার আলম।
উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, “মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, জালালাবাদ চক্ষু হাসপাতাল দীর্ঘদিনের একটি সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই হাসপাতালকে আরও আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলা সম্ভব। হাসপাতালের উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন ও সমিতির সাধারণ সম্পাদক ডা. মো. নাসির উদ্দিন বলেন, “হাসপাতালে আগত রোগীদের স্বল্পমূল্যে মানসম্মত সেবা বজায় রেখে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির লক্ষ্যে আউটডোর রোগীর সংখ্যা ও অপারেশনের পরিমাণ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।” তিনি হাসপাতালের আধুনিকায়নে কারিগরি সহায়তাসহ সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
হাসপাতালের পরিচালক ডা. এম. এ. মতিন সার্বিক কার্যক্রম নিয়মিত তত্ত্বাবধানের জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উপস্থিত ব্যক্তিবর্গ: অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, অ্যাডভোকেট সৈয়দ কাওছার আহমদ, প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. নাহিয়ান বখত, মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এর আগে জেলা প্রশাসক ও সিভিল সার্জন হাসপাতালে পৌঁছালে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের ফখরুল ইসলাম লায়েছ (৫২) ইন্তেকাল করেছেন। শুক্রবার
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি
যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে