admin

প্রকাশিত: 5:07 AM, December 6, 2025

সহজ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, মৃত্যুকূপে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

সহজ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, মৃত্যুকূপে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

দুই ঘণ্টারও বেশি সময়ের ফিফা বিশ্বকাপ ড্রয়ের পর চূড়ান্ত হলো গ্রুপের প্রতিপক্ষ। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল সহজ গ্রুপে পড়েছে। সি গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডকে।

আর্জেন্টিনার জে গ্রুপে প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে মরক্কোর সঙ্গে। ১৯৯৮ সালের বিশ্বকাপেও দুই দলের গ্রুপে দেখা হয়েছিল, ৩-০ গোলে জিতেছিল সেলেসাওরা। আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে।

ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এইচ গ্রুপে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। তাদের অন্য প্রতিপক্ষ উরুগুয়ে ও সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল কে গ্রুপে উজবেকিস্তান ও কলম্বিয়াকে পেয়েছে। তাদের অন্য প্রতিপক্ষ আন্তঃমহাদেশীয় প্লে অফ জয়ী কঙ্গো বা জ্যামাইকা বা নিউ ক্যালেডনিয়া। এই তিন দলের একটির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল।

এল গ্রুপকে এবার মৃত্যুকূপ ধরা হচ্ছে। ইউরোপের দুই জায়ান্ট ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গে এই গ্রুপে ঘানা ও পানামা। গত দুই আসরে গ্রুপ পর্বে বিদায় নেওয়া জার্মানি পেয়েছে অপেক্ষাকৃত দুর্বল দলকে। ই গ্রুপে রয়েছে কুরাসাও, ইকুয়েডর ও আইভরি কোস্টে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের প্রথম ম্যাচ কুরাসাওয়ের বিপক্ষে। দুইবারের ফাইনালিস্ট ফ্রান্সকেও দিতে হবে কঠিন পরীক্ষা। উড়তে থাকা আর্লিং হালান্ডের নরওয়ের সঙ্গে আই গ্রুপে তারা, যেখানে আরও আছে সেনেগাল এবং আন্তঃমহাদেশীয় প্লে অফ জয়ের অপেক্ষায় থাকা ইরাক, সুরিনাম ও বলিভিয়া।

ইউরোপিয়ান প্লে অফ খেলে নর্দার্ন আয়ারল্যান্ড, বসনিয়া ও ওয়েলসকে ছাপিয়ে বিশ্বকাপের টিকিট পেলে ইতালি খেলবে বি গ্রুপে। কানাডা, কাতার ও সুইজারল্যান্ড হবে তাদের প্রতিপক্ষ।

ড্র যেভাবে হলো

ড্র অনুষ্ঠানের শুরুতে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তুলেছেন আয়োজক তিন দেশের তিন প্রধান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা প্রত্যেকে নিজ নিজ দেশের নাম তোলেন। আগে থেকেই এই তিন দেশের গ্রুপ চূড়ান্ত হয়ে গিয়েছিল। স্বাগতিক মেক্সিকো এ গ্রুপে, কানাডা বি এবং যুক্তরাষ্ট্র ডি গ্রুপে খেলবে। তারপরই শুরু হয়ে যায় বাকি দল বাছাই।

এক নম্বর পট থেকে প্রথম দল ছিল ব্রাজিল, তারা সি গ্রুপের এক নম্বরে ছিল। এরপর জার্মানি ই গ্রুপের এক নম্বরে। নেদারল্যান্ডস এফ গ্রুপে, বেলজিয়াম জি গ্রুপে, স্পেন এইচ, আর্জেন্টিনা জে গ্রুপ, ফ্রান্স আই, পর্তুগাল কে, ইংল্যান্ড এল গ্রুপের প্রথম স্থানে জায়গা করে নেয়।

ফাইনালের আগে দেখা হবে না শীর্ষ দুই র‌্যাংকিংধারী দল স্পেন ও আর্জেন্টিনার, যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ইংল্যান্ড ও ফ্রান্সের বেলাতেও একই হিসাবনিকাশ।

দ্বিতীয় পট থেকে কোরিয়া এ গ্রুপের তিন নম্বর জায়গা পায়। সুইজারল্যান্ড বি গ্রুপের চার নম্বরে। সি গ্রুপের দুই নম্বরে মরক্কো। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ডি গ্রুপের তিন নম্বরে। ইকুয়েডর ই গ্রুপের চার নম্বরে। এফ গ্রুপে জাপান দুই নম্বরে। জি গ্রুপের তিন নম্বরে ইরান। এইচ গ্রুপের চার নম্বরে উরুগুয়ে। ফ্রান্সের সঙ্গে সেনেগাল আই গ্রুপের দ্বিতীয় স্থানে। জে গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে অস্ট্রিয়া তিন নম্বরে। পর্তুগালের সঙ্গে কে গ্রুপে কলাম্বিয়া চতুর্থ স্থানে। এল গ্রুপে ইংল্যান্ডের সঙ্গে ক্রোয়েশিয়া ছিল দুই নম্বরে।

তিন নম্বর পট থেকে দক্ষিণ আফ্রিকা এ গ্রুপের দুই নম্বরে। কাতার বি গ্রুপের তিন নম্বরে। প্যারাগুয়ে ডি গ্রুপের দুই নম্বরে। ই গ্রুপে আইভরি কোস্ট তিন নম্বরে। তিউনিসিয়া এফ গ্রুপের চার নম্বরে। মিশর জি গ্রুপের দ্বিতীয় স্থানে। স্কটল্যান্ড সি গ্রুপের চার নম্বরে। সৌদি আরব এইচ গ্রুপের তিন নম্বরে। জে গ্রুপে আলজেরিয়া দুই নম্বরে। কে গ্রুপে উজবেকিস্তান তিন নম্বরে। পানামা এল গ্রুপের চারে। নরওয়ে আই গ্রুপের চার নম্বরে।

চার নম্বর পটের ডেনমার্ক/নর্থ মেসিডোনিয়া/চেকিয়া/রিপাবলিক অব আয়ারল্যান্ড এ গ্রুপের চারে। নর্দার্ন আয়ারল্যান্ড/ ইতালি/ওয়েলস/বসনিয়া বি গ্রুপের দুইয়ে। হাইতি সি গ্রুপের তিনে। ই গ্রুপের চারে কুরাসাও। ইরাক/বলিভিয়া/সুরিনাম আই গ্রুপের তিনে। কেপ ভার্দে স্পেনের সঙ্গে এইচ গ্রুপে দুই নম্বরে। তুরস্ক/রোমানিয়া/স্লোভাকিয়া/কসোভো ডি গ্রুপের চারে। ইউক্রেন/সুইডেন/ পোল্যান্ড/আলবেনিয়া এফ গ্রুপের তিন নম্বরে। জর্ডান জে গ্রুপের চার নম্বরে। কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া কে গ্রুপের দুই নম্বরে। ঘানা পড়েছে এল গ্রুপের তিনে। নিউজিল্যান্ড জি গ্রুপের চার নম্বরে।

গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, ডেনমার্ক/নর্থ মেসিডোনিয়া/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড

গ্রুপ বি: কানাডা, নর্দার্ন আয়ারল্যান্ড/ইতালি/ওয়েলস/বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড।

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক/রোমানিয়া/স্লোভাকিয়া/কসোভো।

গ্রুপ ই: জার্মানি, কুরাসাও, ইকুয়েডর, আইভরি কোস্ট।

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, ইউক্রেন/সুইডেন/পোল্যান্ড/আলবেনিয়া, তিউনিসিয়া।

গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড।

গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক/বলিভিয়া/সুরিনাম, নরওয়ে।

গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।

গ্রুপ কে: পর্তুগাল, কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া, উজবেকিস্তান, কলম্বিয়া।

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।


সর্বশেষ সংবাদ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় ফ্রান্সে জয়নুল আবেদীন ফারুককে সংবর্ধনা ঘিরে যুবদলের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী

‎সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

সিলেটের চা শিল্প সবুজ সমৃদ্ধির অন্তরালে চা শ্রমিকের জীবনসংগ্রাম উৎফল বড়ুয়া

বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

কণ্ঠ ও যন্ত্রের মেলবন্ধনে নতুন দিগন্ত সিলেট মিউজিক এসোসিয়েশনের প্রতিষ্টাকালীন কমিটি ঘোষণা

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।