admin
প্রকাশিত: 5:29 PM, August 2, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সহ সভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত ৮টায় সুনামগঞ্জ পৌর মার্কেটস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় স্মরণসভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আবেদ মাহমুদ চৌধুরী ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি তিনি রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্ম, সততা ও অবদান নতুন প্রজন্মের সাংবাদিকদের সামনে তুলে ধরতে হবে। বকতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার স্মৃতিরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
স্মরণসভায় বক্তব্য দেন সাংবাদিক সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি মাহবুবুর রহমান পীর, বিলেতপ্রবাসী সাংবাদিক একেএম মহিম, সাংবাদিক কুদরত পাশা, মাসুক মিয়া, শামসুল কাদির মিসবাহ, শাহরিয়ার সুমন ও কর্ণ বাবু দাস প্রমুখ।
সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর
স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি
স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২
সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক
জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ