admin
প্রকাশিত: 4:28 PM, November 2, 2026
স্টাফ রিপোর্টার:
কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম ২০২৬) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে অ্যান্টিগুয়া ও বারবুডা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। সফরকালে তিনি পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা, ক্ষমতা ও প্রটোকল সুবিধা নিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে চার দিনের এই সম্মেলন আজ শুরু হচ্ছে। এর আগে শনিবার ঢাকা ছাড়েন তিনি। দুবাই ও লন্ডন হয়ে আজই তার সেন্ট জনসে পৌঁছানোর কথা।
গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৪(৩) ধারার ক্ষমতাবলে তাকে এই বিশেষ পদমর্যাদা ও দায়িত্ব দেওয়া হয়।
সম্মেলনে হুমায়ুন কবির উদ্বোধনী ও কার্যনির্বাহী অধিবেশনসহ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক এবং বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। এতে সদস্য দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
‘অ্যাকসিলারেটিং পার্টনারশিপস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফর আ প্রসপারাস কমনওয়েলথ’ প্রতিপাদ্যে ১-৪ নভেম্বর অনুষ্ঠেয় এই সম্মেলনে ৫৬টি সদস্য দেশের সরকার প্রধান ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। এতে টেকসই বিনিয়োগ, বাণিজ্য, উদ্ভাবন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা হবে।
সুনামগঞ্জে সামাজিক ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে শতাধিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে ৩ কোটি টাকার বরাদ্দের চেক বিতরণ করেছে জেলা
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির