admin
প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৬
খেলাধুলা ডেস্ক:
লেস্টার সিটির মেডিকেল রুম এখন কার্যত খেলোয়াড়দের ভিড়ে ঠাসা। অন্তর্বর্তী কোচ অ্যান্ডি কিং যখন দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ঠিক তখনই বড় ধাক্কা হয়ে এল সহ-অধিনায়ক হামজা চৌধুরীর চোট। গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ শেষে তাঁকে ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়তে দেখা যায়, যা ফক্স সমর্থক তো বটেই; বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে।
হাঁটুর চোট গুরুতর হওয়ায় এই সপ্তাহেই হামজার স্ক্যান হওয়ার কথা। তবে গুঞ্জন আছে, এই চোট তাঁকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে। কোচ অ্যান্ডি কিং সরাসরি সেই শঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘ম্যাচের পর আমি চৌধুরীকে হাঁটুর ব্রেস পরা দেখেছি। আর মনে হচ্ছে, এটা দ্রুত সেরে ওঠার মতো নয়।’
ঠিক কবে নাগাদ হামজা সেরে উঠবেন, তা এখনো নিশ্চিত নন। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লেস্টারের পরের ম্যাচ ৯ ফেব্রুয়ারি বার্মিংহামের বিপক্ষে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে ভিয়েতনামের বিপক্ষে খেলার কথা রয়েছে। চোটের স্ক্যান রিপোর্টেই জানা যাবে হামজা কত দিন মাঠের বাইরে থাকবেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন