admin

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

সিলটি পাঞ্চায়িতের ইফতার মাহফিল সম্পন্ন

সিলটি পাঞ্চায়িতের ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, এডভোকেট মামুনুর রশীদ, সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, মো. শাহ আলম, মো. আমিনুজ্জামান চৌধুরী, ওয়ারিছ আলী মামুন এডভোকেট, মো. জাহাঙ্গীর আলম, রোটারিয়ান তাহির আহমদ, ফেরদৌস আহমদ, মো. নজরুল ইসলাম, বদরুজ্জামান চৌধুরী, সুমন আহমদ, সালেহ আহমদ, আব্দুর রাজ্জাক শাওন, সাজ্জাদ আহমদ সাজু, সজল আহমদ, আফরোজ তালুকদার, তাহমিদ চৌধুরী, মন্নান আহমদ শাফি প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলভী এসএম কামরুল ইসলাম।
সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, রমজান আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে আল্লাহর সন্তুষ্ঠিত অর্জন করতে হবে।

তিনি আরো বলেন, সিলটি ভাষা সিলেটবাসীর আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, রাষ্ট্রভাষার মর্যাদা পেলে সিলটি ভাষার সংরক্ষণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরও বলেন, সিলেট বিভাগকে স্বায়ত্তশাসনের দাবি কেবল রাজনৈতিক নয়, এটি একটি ঐতিহাসিক ও ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে সিলেট অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবহেলিত হয়ে আসছে। সবশেষে সিলটি পাঞ্চায়িতের ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২