admin
প্রকাশিত: 10:03 AM, February 1, 2026
এএইচ আরিফ:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভার পর পাল্টে গেছে সিলেট বিভাগের নির্বাচনি সমীকরণ। গত ২২ জানুয়ারি সিলেট সফরকালে তিনটি নির্বাচনি জনসভায় ভাষণ দেন তারেক রহমান। এতে নির্বাচন সামনে রেখে এ অঞ্চলে দলের নেতা-কর্মীরা একদিকে যেমন উজ্জীবিত বোধ করছেন তেমনি সাধারণ ভোটাদের পালেও ধানের শীষের হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ ভোটারদের অভিমত, তারেক রহমানের জনসভা সিলেট বিভাগের বিএনপির অনেক প্রার্থীকে জয়ী হতে সহজ করবে। সব মিলিয়ে দেখা গেছে, দুই সপ্তাহ আগের আনুমানিক পরিসংখ্যানের চেয়ে ধানের শীষের প্রার্থীরা এখন অনেক এগিয়ে রয়েছেন। সিলেট বিভাগের ১৯টি আসনে ধানের শীষের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের। তবে দুয়েকটি আসনে খেলাফত প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারে।
কয়েকটি আসনের সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট-১ (মহানগর ও সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। এ আসনে মূল লড়াই হবে বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির ও জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান। সিলেট-২ (বিশ^নান ও ওসমানীনগর) আসনে নির্বাচনি লড়াইয়ে এগিয়ে আছেন বিএনপির তাহসিনা রূশদী লুনা, খেলাফত মজলিসের মুনতাসির আলী ও জাতীয় পাটির মাহবুবুর রহমান চৌধুরী। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও খেলাফত প্রার্থীর মধ্যে।
সিলেট-৩ (ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা) আসনে লাড়াই হবে বিএনপি প্রার্থী এম এ মালিক ও খেলাফত প্রার্থীর মধ্যে। সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর ও গোয়াইনঘাট) আসনে প্রধান প্রার্থীদের মধ্যে আছেন বিএনপির আরিফুল হক চৌধুরী ও জামায়াতের জয়নাল আবেদীন। এ আসনে বিএনপি প্রার্থী প্রচারে এগিয়ে আছেন। রংপুর-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জমিয়ত-বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও জামায়াত জোটের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আবুল হাসানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সিলেট-৬ (বিয়ানীবাজার-জকিগঞ্জ) আসনে বিএনপির জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন।
এ দুই প্রার্থীর মধ্যে কঠিন লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে বর্তমানে এমরান চৌধুরী এগিয়ে রয়েছেন। এছাড়াও সুনামগঞ্জ জেলার ৫টি, মৌলভীবাজারের ৪টি ও হবিগঞ্জের ৪টিতে বর্তমানে বিএনপির প্রার্থীদের অবস্থান অত্যন্ত ভালো। নির্বাচনের মাঠে প্রার্থীরা জামায়াতের চেয়ে প্রচারণাও এগিয়ে রয়েছেন। মাঠপর্যায়ের একটি জরিপে উঠে এসেছে, সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে কমপক্ষে ১৬টি আসনে বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছে জামায়াতে ইসলামী, তৃতীয় অবস্থানে খেলাফত। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, আমরা সিলেট বিভাগের ১৯টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে কাজ করছি। ধানের শীষের পক্ষে জোয়ার এসেছে। আশা করি, এ বিভাগের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রার গতি বৃদ্ধি করবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার