admin

প্রকাশিত: 9:59 AM, January 23, 2026

সিলেটের পথে পথে মানুষের ঢল দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ

সিলেটের পথে পথে মানুষের ঢল দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ

মো. নুরুল ইসলাম:

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সিলেটের সরকারি আলীয়া মাদ্রাসা ময়দানে প্রথম নির্বাচনী জনসভায় তিনি সবার বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষে পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান। বলেন, বিগত ১৬ বছর দেশের মানুষ সব ধরনের অধিকার থেকে বঞ্চিত ছিল। দেশ ফ্যাসিবাদমুক্ত হয়ে ‘টেক ব্যাক বাংলাদেশের’ অর্ধেক কাজ শেষ হয়েছে। এখন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সকলের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করার ঘোষণা দেন তিনি। বিগত সময়ে বাংলাদেশকে অন্য দেশের কাছে বন্ধক দেয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আমি বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ।

দুপুরে সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা ময়দানে বিএনপি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম নির্বাচনী সমাবেশে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে অংশ নেয়ার আগে ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। অংশ নেন অরাজনৈতিক তরুণদের সঙ্গে আলোচনায়। সিলেটের সমাবেশের পর বিএনপি চেয়ারম্যান সড়কপথে মৌলভীবাজার যান এবং সেখানে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী সমাবেশে ভাষণ দেন। ঢাকায় ফেরার পথে কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদীর পৌর পার্ক এবং নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

সিলেটে বিএনপি’র সমাবেশে ঘিরে নগরীতে ছিল উৎসবের আমেজ। সমাবেশ ঘিরে আলীয়া মাদ্রাসা মাঠের আশপাশ জনসমুদ্রে পরিণত হয়। লাখো মানুষ এই সমাবেশে যোগ দেন। ২০১২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাবেশের পর এটিই ছিল সিলেটের ইতিহাসের বড় সমাবেশ। বুধবার রাত থেকেই দূর-দূরান্তের নেতাকর্মীরা আলীয়া মাদ্রাসা মাঠে এসে জমায়েত হন।

রাতভর হাজার হাজার মানুষ মাঠে খোলা আকাশের নিচে ছিলেন। প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকে ভিড় বাড়ে নেতাকর্মীদের। মিছিল নিয়ে আসতে থাকেন তারা। সকাল ১০টার মধ্যে কানায় কানায় ভরে উঠে আলীয়া মাদ্রাসা ময়দান। দুপুর পৌনে ১২টায় তারেক রহমান যখন মাদ্রাসার মাঠে আসেন তখন লোকারণ্য ছিল গোটা এলাকা। এয়ারপোর্ট এলাকার হোটেল থেকে আসতে সড়কে দু’পাশে দাঁড়িয়ে তাকে হাজার হাজার মানুষ অভিবাদন জানায়। অনেকেই হাতে ফুল নিয়েও দাঁড়িয়ে ছিলেন। কড়া নিরাপত্তায় প্রায় ১০ কিলোমিটার এলাকার জনস্রোত ঠেলে তারেক রহমানের গাড়িবহর মাদ্রাসা মাঠে এসে পৌঁছলে গোটা সমাবেশস্থল স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে।

সালাম দিয়ে ‘সিলেটবাসী বালা আছুইননি’ বলে বক্তব্য শুরু করেন তারেক রহমান। বক্তৃতায় তিনি বলেন, দেশের ভেতরে কিছু মহল ষড়যন্ত্র শুরু করেছে। পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হয়েছে। ঠিক যেমনি ফ্যাসিস্টরা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল তেমনি একইভাবে এবারো ষড়যন্ত্র শুরু করেছে একটি কুচক্রী মহল। এই ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে হলে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। বলেন, ২০২৪ সালে প্রমাণ হয়েছে দেশের মানুষ রাস্তায় নামলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। যারা এক বছর আগে দেশ ছেড়ে পালিয়েছে তারা মানুষের টুঁটি চেপে ধরেছিল। বাকস্বাধীনতা হরণ করেছে। বিএনপি নেতাকর্মীদের গুম, খুন করেছে। জেলে বন্দি করে রেখেছিল। কিন্তু তারপরও মানুষ মাথা নত করেনি।

মানুষ তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। অসংখ্য মানুষের প্রাণ ও রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ১৯৭১ সালে মানুষ যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল, ২০২৫ সালে মানুষ রাস্তায় নেমে স্বাধীনতা রক্ষা করেছে। এ সময় তারেক রহমান সিলেটের গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনায়েদ আহমদকে স্মরণ করেন। বিগত আওয়ামী লীগ সরকারের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, তারা উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আগে সিলেট থেকে ঢাকা আসা যেতো ৪-৫ ঘণ্টায়। তথাকথিত উন্নয়নের ফলে এখন ১০ ঘণ্টা লাগে। এই সময়ে সিলেটের মানুষজন লন্ডন চলে যেতে পারে। গত তিনটি নির্বাচনের সমালোচনা করে তারেক রহমান বলেন, গত ১৫ বছরে আমরা দেখেছি ভোটের নামে ব্যালেট ডাকাতি হয়েছে। নিশি-রাতের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আমরা এসব অবস্থার পরিবর্তন করতে চাই। আমরা দেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে কৃষকদের পাশে দাঁড়াতে পারবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে খাল খনন শুরু করেছিলেন। আমরা বিজয়ী হলে আবার খাল খনন শুরু করবো। সমাবেশে আগামী বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন তারেক রহমান। বলেন, আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা তাদের সাবলম্বী করে গড়ে তুলতে সকল পরিবারকে ফ্যামেলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামেলি কার্ডকে বাস্তবায়ন করতে, কৃষি কার্ড বাস্তবায়ন করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আমরা শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে চাই।

বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই। আমরা কাউকে বেকার রাখতে চাই না। সিলেটের বিদেশগামী তরুণদের ট্রেনিং ও ভাষা শিক্ষা দিয়ে দক্ষ হিসেবে গড়ে তুলতে চাই। দক্ষ মানুষদের আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। তিনি দেশপ্রেমের কথা তুলে ধরে বলেন, গত ১৫-১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দিয়েছিল। সেজন্য আমি বলেছি- ‘দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’। আমি আরও বলেছিলাম, ‘টেইক ব্যাক বাংলাদেশ’। সেই পথের আমরা অর্ধেক পেরিয়ে এসেছি। স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন বাকি অর্ধেকটা পেরোতে হবে। ভোটাধিকারসহ মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশকে নতুন করে নির্মাণ করতে হবে। আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। এখন ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশকে গড়ে তুলতে হবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। এজন্যই আরেকটা কথা বলি, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

সমাবেশে কোনো দলের কথা উল্লেখ না করে তারেক রহমান বলেন, একটি দল বলছে, সব দেখছেন, এবার তাদের দেখেন। দেশের মানুষ ১৯৭১ সালে তাদের ভূমিকা দেখেছে। তাদের কারণে দেশের লাখ লাখ মানুষ শহীদ হয়েছে। তাদের তো মানুষ দেখেই ফেলেছে। সে জন্যই বলিÑ দিল্লি নয়, পিন্ডি নয়। সমাবেশ মাঠ থেকে হজ করে আসা সুনামগঞ্জের শান্তিগঞ্জের এক কর্মীকে মঞ্চে তুলে নিয়ে তারেক রহমান বলেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না, কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকান ঠকাবে বুঝে নেন। তাদের কথায় বিভ্রান্ত হবেন না। সবশেষে তিনি বলেন, ইনশাআল্লাহ, বিএনপি বিজয়ী হলে আমরা নবী করিম (স.)-এর ন্যায়পরায়নতার ভিত্তিতে দেশ গড়ে তুলবো।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তৃতায় তিনি বলেন, আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই। তিনি বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে একটি বিশেষ দলের ব্যাপারে। যারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করেন। যারা স্বাধীনতার বিরোধী ছিল। তারা আমাদের নামে কুৎসা রটাচ্ছে। এমনকি আমাদের নেতা তারেক রহমান সম্পর্কেও কুৎসা রটাচ্ছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে সিলেট ও সুনামগঞ্জ জেলার এমপি প্রার্থীরা বক্তব্য রাখেন। তারেক রহমান মঞ্চে আসার পর বক্তব্য প্রদান করেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনের প্রার্থী বেগম তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের প্রার্থী এমএ মালিক ও সিলেট-৪ আসনের প্রার্থী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এর আগে বিএনপি’র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ডা. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সড়কে মৃত্যুর মিছিল বন্ধে প্রশাসনের অগ্রনী ভূমিকা রাখতে হবে

সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা ও মহানগর

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

আত্ম অহংকার পরিহার করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ‘কথামৃত’র আলোকে জীবন গঠন করতে হবে : শ্রীমৎস্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ

ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ, বাংলাদেশে রামকৃষ্ণ সংঘের দীক্ষাগুরু শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেছেন, আত্ম অহংকার পরিহার করে ঠাকুর

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

সিলেটে ট্রিপল মার্ডার নাটকীয় মোড়

স্টাফ রিপোর্টার: সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা নাটকীয় মোড় নিয়েছে। নিহতদের পরিবারের টার্গেটে এখন সিরাজুল ইসলাম। গ্রেপ্তার হয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিন পর সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

বিএনপি’র স্থায়ী কমিটিতে চার নতুন সদস্য

সিলেটের সংবাদ ডেস্ক: বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন চার নেতাকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

পিডিবি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে সিলেট জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ ও সুষম বণ্টনের দাবি সারাদেশের ন্যায় সিলেটেও জনদুর্ভোগ নিরসনে লোডশেডিং নিয়ন্ত্রণ, বিদ্যুতের সুষম বণ্টনসহ বিভিন্ন দাবিতে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায়

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

সিলেট জেলা যুবদল নেতা এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করা হয়েছে। বাংলাদেশ