admin
প্রকাশিত: 7:55 AM, July 4, 2026
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ইতিহাস ও ঐতিহ্য লোকসংগীত, বাউল সাধনা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এ অঞ্চলের লোকগান ও গীতিকবিতার ঐতিহ্য শুধু বাংলাদেশেই নয়, ভারতের পশ্চিমবঙ্গসহ বাংলা ভাষাভাষী সব মানুষের কাছে সমানভাবে সমাদৃত। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে লোকগানের কিংবদন্তি শিল্পী শফিকুন্নূরের ৮৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হাছন রাজা, আরকুম শাহ, শাহ আবদুল করিম, রাধারমণ দত্ত, সৈয়দ শাহনূরসহ সিলেট অঞ্চলের বহু গীতিকবির গান মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে শিল্পী শফিকুন্নূর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কণ্ঠে লোকগান নতুন প্রজন্মের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে। হয়তো তিনি তাঁর প্রাপ্য মূল্যায়ন জীবদ্দশায় পুরোপুরি পাননি, কিন্তু তাঁর শিল্পকর্ম আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে।
তিনি বলেন, গুণী শিল্পীদের স্মরণ করা এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের সাংস্কৃতিক দায়িত্ব। যারা সংস্কৃতিকে ধারণ করে, তারাই একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে।
সুবর্ণযাত্রার উদ্যোগের প্রশংসা করে সিসিক প্রশাসক বলেন, তরুণ প্রজন্মের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তারা গুণীজনদের স্মরণ করছে, তাঁদের জীবন ও কর্ম মানুষের সামনে তুলে ধরছে। এতে আমাদের লোকসংস্কৃতি আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম নিজেদের শিকড় সম্পর্কে জানার সুযোগ পাবে। তিনি এ ধরনের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী কর্মকাণ্ডে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
‘সুবর্ণযাত্রা’র আয়োজনে সম্মিলিত নাট্য পরিষদের মহড়াকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো এবং শফিকুন্নূর স্মৃতি সংসদের সভাপতি শাহ মো. আলী নূর। স্বাগত বক্তব্য দেন সুবর্ণযাত্রার সভাপতি জাফর সাদেক শাকিল। এছাড়া বক্তব্য দেন পাঠশালার পরিচালক ও আবৃত্তিশিল্পী নাজমা পারভীন এবং শিল্পীর পুত্র খালেদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্তনা দাশ মৌ ও প্রমি দেব এবং গ্রন্থনা করেন গায়ত্রী রায়। অনুষ্ঠানে বাউল হারুন মিয়া, বাউল সূর্যলাল, শিল্পী শামীম আহমদ, তন্বী দেব ও শীতন বাউলসহ বিভিন্ন শিল্পী লোকসংগীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন নৃত্যশৈলী সিলেটের শিল্পীরা।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
নেপথ্যে জাবেদের ‘এজেন্ট নেটওয়ার্ক’ সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের