admin
প্রকাশিত: 5:17 PM, March 1, 2026
মো. নুরুল ইসলাম
সিলেটের রাজনৈতিক ইতিহাসে গত ১৭ বছর ছিল এক দুঃসহ অধ্যায়ের নাম। বিশেষ করে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর আদর্শের রাজনীতি করতেন, তাদের জন্য মাঠ ছিল কণ্টকাকীর্ণ। কিন্তু দুঃখের বিষয় হলো, রাজনীতির সেই কঠিন সময়ে রাজপথের চেয়েও ভয়ঙ্কর ভূমিকা পালন করেছিলেন একশ্রেণীর ‘সুবিধাবাদী’ সংবাদকর্মী। ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে সেই মুখগুলোকেই যখন বিএনপির শীর্ষ নেতা ও দায়িত্বশীলদের পাশে দেখা যায়, তখন প্রশ্ন জাগে আমরা আসলে কোন গন্তব্যে যাচ্ছি?
বিগত আওয়ামী শাসনামলে সিলেটের একদল সংবাদকর্মী পেশাদারিত্ব বিসর্জন দিয়ে প্রভাবশালী নেতাদের লাঠিয়াল হিসেবে কাজ করেছেন। তারা শুধু ব্যক্তিগত ফায়দাই হাসিল করেননি, বরং নিজের স্ত্রী, ভাই, শ্যালক-শালিকাসহ আত্মীয়-স্বজনকে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দিতে লবিং-বাণিজ্যে লিপ্ত ছিলেন। আশ্চর্যের বিষয় হলো, ৫ আগস্টের আগে এই ব্যক্তিরাই সামাজিক যোগাযোগ মাধ্যম ও সভা-সমাবেশে বিএনপির নেতাদের চরিত্র হরণ করেছেন। এমনকি রাজপথে আওয়ামী লীগের অস্ত্রধারী মহড়ায় অংশ নিতেও তাদের কুণ্ঠাবোধ হয়নি, যার ভিডিও এবং স্থিরচিত্র আজ জনগণের হাতে হাতে।
সবচেয়ে বেদনাদায়ক বিষয় ছিল সাংবাদিকদের ‘পুলিশ সোর্স’ হিসেবে ভূমিকা পালন করা। নিজ সহকর্মীদের হয়রানি করা এবং বিএনপির নেতাকর্মীদের ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে পথ দেখানো ছিল তাদের নিত্যদিনের কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও বিদ্যমান যেখানে এই তথাকথিত সংবাদকর্মীরা পুলিশকে বিএনপি নেতাকর্মীদের অবস্থান দেখিয়ে দিয়ে বলছেন, ‘ওইদিকে গুলি করেন’। আজ সেই ‘দালাল’ সংবাদকর্মীরাই কৌশলে খোলস বদলে বর্তমান প্রভাবশালী নেতাদের তোষামোদিতে ব্যস্ত। তারা এখনো বড় বড় মিডিয়া হাউসগুলো দখল করে রেখে নিয়োগ বাণিজ্য ও অবৈধ কার্যক্রম চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন।
ব্যক্তিগতভাবে আমি ও আমার পরিবার এই রাজনীতির শিকার হয়েছি বারবার। আমার বিরুদ্ধে ৫টি রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে, যার বাদী ছিলেন মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা। তথ্য প্রযুক্তি আইনের মামলায় আমাকে হয়রানি করেছেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তাহমিন আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান আতা ও মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈকত চন্দ রিমি। এছাড়া সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি আরিফ আহমদ এবং মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক সুবেল আমার বিরুদ্ধে মামলা করেন। অথচ আমার অপরাধ ছিল সত্য বলা এবং দলের দুঃসময়ে পাশে থাকা।
স্মৃতি হাতড়ালে মনে পড়ে, যখন আরিফুল হক চৌধুরীকে কিবরিয়া হত্যা মামলায় আসামি করে চার্জশিট দেওয়া হয়েছিল, তখন আমরা ‘সিলেট পেশাজীবী পরিষদ’ গঠন করে আন্দোলনে নেমেছিলাম। সেই সময় আমার বাড়িতে ডিবির মহড়া এবং নানা ভয়ভীতি উপেক্ষা করেও আমরা পিছু হটিনি। তৎকালীন পুলিশ কমিশনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাকে ‘বিএনপির পরামর্শদাতা সাংবাদিক’ আখ্যা দিয়ে প্রতিবেদন পাঠিয়েছিলেন। ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হয়ে হাসপাতালের বেডে থাকার সময়ও আমাকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছে। আমাকে না পেয়ে আমার ছোট ভাইদের গ্রেফতার ও আমার পরিবারকে হয়রানি করে।
ফটো সাংবাদিক এএইচ আরিফের একটি স্ট্যাটাস লিখেছেন‘আনোয়ার প্রোডাক্ট’ বা ‘আনোয়ার এক্সট্রিম’রা এখনো বিভিন্ন জায়গায় সেট হয়ে বসে আছে, সুবিধা লুটছে। অথচ যারা ১৭ বছর নির্যাতিত হলো, তারা বঞ্চিতই থেকে যাচ্ছে।
রাজনীতিতে একটি প্রবাদ আছে‘অতীত ভুলে গেলে বর্তমানকে নিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব’। যারা দুঃসময়ে পাশে ছিল, তারাই প্রকৃত শুভাকাঙ্খী। আর যারা ক্ষমতার লোভে তোষামোদি করছে, তারাই আগামী দিনে ক্ষতির কারণ হবে। সিলেটের মিডিয়া হাউসগুলো থেকে এই দীর্ঘমেয়াদী দখলদার ও সুবিধাবাদীদের বিদায় জানিয়ে ত্যাগীদের সুযোগ করে দেওয়া এখন সময়ের দাবি। অন্যথায়, ত্যাগী সংবাদকর্মীদের মনে যে ক্ষোভ দানা বাঁধছে, তার পরিণাম শুভ হবে না।
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।