admin
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট সদর উপজেলায় অবৈধভাবে মজুদকৃত ডিজেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এবং সরাসরি অংশগ্রহণে পুলিশের সহযোগিতায় সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উক্ত বাড়ি থেকে বিভিন্ন ট্রাকে অবৈধভাবে মজুদকৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে। পরবর্তীতে সরাসরি সার্ভিলেন্সের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হলে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ১০টি ড্রামের মধ্যে ৫টি ড্রাম ভর্তি ডিজেল এবং ৫টি খালি ড্রাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ড্রামগুলো থেকে সন্ধ্যা থেকে বিভিন্ন ট্রাকে ডিজেল সরবরাহ করা হচ্ছিল বলে জানা গেছে।
আটককৃত বাড়ির মালিকের নাম মো. ওসমান গনি। তিনি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল হাজীবাড়ির বাসিন্দা। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বৃহত্তর আম্বরখানা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৫ জুলাই বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানাস্থ জুলকার নায়েন ফাউন্ডেশন হলে পঞ্চায়েত কমিটির সদস্য, জুলকার
স্টাফ রিপোর্টার: “সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার
২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে আজ বুধবার স্কলার্সহোম টিলাগড় শাখায় এক আন্তরিক ও আনন্দঘন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জামায়াত সমর্থিত এডিশনাল পিপি, এডিশনাল জিপি ও এপিপি পদে দায়িত্ব
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে “২৪’শের জুলাই, জমিয়তের অবদান ও যুব সমাজের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা গতকাল বুধবার
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিকে কেন্দ্র করে দায়ের হওয়া শ্রমিক নির্যাতন ও পাথর লুটপাটের দুটি আলোচিত মামলা