admin

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৬

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

স্টাফ রিপোর্টার:

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে একটি এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে, যাতে এখানকার তরুণরা বিশ্বমানের দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে। তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের সামগ্রিক চেহারা বদলে যাবে এবং প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। গতকাল শনিবার নগরীর শিবগঞ্জস্থ শাকিল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তনু, শিবু, ইমতিয়াজ ও সুহাদ স্মৃতি পরিষদ সিলেট এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে ৮৭৫ জন শিক্ষার্থী অংশ নেয় এবং ৩৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। মুক্তাদির বলেন, এবারের নির্বাচন সিলেটের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেটের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমরা পরিকল্পনা সাজিয়েছেন এবং তা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, সিলেটে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, ভালো ফলাফল নিয়েও অনেক তরুণ-তরুণী চাকরি পাচ্ছে না। স্থানীয় অর্থনীতি মূলত দোকানপাট ও প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল উল্লেখ করে তিনি বলেন, সুযোগ পেলে শিল্পায়নের উদ্যোগ নেওয়া হবে এবং আইটি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সিলেটের অনেক তরুণ ইতোমধ্যে বিদেশি প্রতিষ্ঠানে অনলাইনে কাজ করছে। সরকারি সহায়তা ও অবকাঠামো পেলে এই খাত আরও প্রসারিত হবে, যোগ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি সুদিপ রঞ্জন সেন বাপ্পু।

এদিকে, শনিবার সকাল ১০টায় ২১,২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় প্রদক্ষিণ করে গণসংযোগ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে প্রচারণা উৎসবমুখর রূপ নেয়। প্রচারণাকালে বিভিন্ন এলাকায় নারী ও শিশুরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পথচারীরা হাততালি দিয়ে স্বাগত জানান। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ভোটারদের মাঝে নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সৈয়দ বাবুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়:

শনিবার রাতে নগরীর করেরপাড়া শনিমন্দির সংলগ্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বাসিন্দা জয়ন্ত বিজয় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা রতন তালুকদার, মীরা পাল, দেব জ্যোতি মজুমদার রতন, অরবিন্দু দাস এবং অ্যাডভোকেট কল্যান চৌধুরী।
এর আগে সিলেট সদর উপজেলার দশগ্রাম বাজারে ৭নং মোগলগাঁও ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক নির্বাচনী জনসভায় যোগ দেন খন্দকার আব্দুল মুক্তাদির। মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেমসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯নং ওয়ার্ড বিএনপির পথসভা:

গত শুক্রবার রাতে রায়নগর এলাকায় ১৯নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজিত সেন চৌধুরী এবং শাদিকুর রহমান সুপনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, খন্দকার মুকিত, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাবেক কাউন্সিলর দিনার খান হাসুন, ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তারেক আহমদ খান, সাবেক কাউন্সিলর এ.বি.এম জিল্লুর রহমান উজ্জ্বল, ফয়েজুর রহমান ফয়েজ, মওদুদুল হক মওদুদ, ১৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল ফয়ছল জিহাদ, মফিজুর রহমান রুবেল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়েছ আহমদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক শামীম আহমদ সামু, কাছির আলী, নির্ঝর রায়, তপু আহমদ, রেজাউল করিম রাছন, মিনহাজুর রহমান মিনহাজ, ডা: ফারুক আহমদ।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী