admin

প্রকাশিত: 5:10 PM, March 7, 2026

সিলেটে জাতীয় পাট দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সিলেটে জাতীয় পাট দিবসে র‌্যালি ও আলোচনা সভা

‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে সিলেটে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, পাট এ দেশের অন্যতম অর্থকরী ফসল। একসময় পাটকে ‘সোনালি আঁশ’ বলা হতো। পাট রপ্তানি করে দেশে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। কিন্তু কালের বিবর্তনে পাটের সেই ঐতিহ্য অনেকটাই ম্লান হয়ে গেছে। নানা প্রতিকূলতার কারণে কৃষকেরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন।

তিনি আরও বলেন, পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পলিথিনের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহার বাড়াতে সরকারি পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন। পাশাপাশি পাট চাষে কৃষকদের উৎসাহিত করতে বীজ, সার ও আর্থিক প্রণোদনা প্রদান করা দরকার। টেকসই বাংলাদেশ গঠনে পাটের ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই।

আলোচনা সভায় বক্তারা বলেন, সিলেটের মাটি প্রাকৃতিকভাবে উর্বর। একসময় এ অঞ্চলে পাটের চাষ হতো। পাট চাষ সম্প্রসারণের জন্য সিলেটে পাট অধিদপ্তরের একটি কার্যালয় স্থাপন প্রয়োজন। নতুন পাটচাষি তৈরি এবং সরকারি সহযোগিতা বাড়ানো গেলে সিলেটে চা শিল্পের পাশাপাশি পাটশিল্পও সমৃদ্ধ হতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরারীচাঁদ কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দীন, সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সুমিত্রা রায়, সহকারী কমিশনার সিহাব বিন আমিন, অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এবং পাট উন্নয়ন কর্মকর্তা মো. হামীম তালুকদার। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিএনসিসি সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

ত্রিবেদী ও খন্দকার মুক্তাদির বৈঠকে ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জামাল-শাহনূর দম্পতি

গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের দেশপ্রেমে বলীয়ান হতে হবে : এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুরের কিশোরী ধর্ষণের মামলার আসামী র‌্যাবের অভিযানে সিলেট থেকে গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র‌্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে গ্রামীন সড়কের কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত-রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সদিচ্ছাই যথেষ্ট

সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি মতিউর রহমান, সম্পাদক আব্দুল জলিল সিলেট গ্যাস ফিল্ডস অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

মন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে সালাহউদ্দিন, জাহিদ ও খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার