admin

প্রকাশিত: 2:47 PM, November 27, 2025

সিলেটে ট্রাফিক পুলিশের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালনের সূচনা

সিলেটে ট্রাফিক পুলিশের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালনের সূচনা

আধুনিকতা ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে ট্রাফিক পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্মে (পোশাক) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টগুলোতে নতুন পোশাকে ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। এই পরিবর্তন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সর্বপ্রথম ১৫ নভেম্বর ঢাকায় পুলিশের সদস্যরা নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, সিলেট মহানগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, নাইওরপুল, বন্দরবাজার, উপশহর, শিবগঞ্জপয়েন্টসহ মহানগরীর প্রত্যেকটি ট্রাফিক পয়েন্টে নতুন পোশাকে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে ঢাকার পর দ্বিতীয় ধাপে সিলেট মেট্রোপলিটন পুলিশেও (এসএমপি) নতুন পোশাক ব্যবহারের সূচনা হলো।

সিলেটে নতুন পোশাকের প্রথমদিনেই নাগরিকদের মধ্যে বিষয়টি আলোচনার জন্ম দেয়। নতুন সাজে মাঠে নামায় সিলেটের নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও ইতিবাচক প্রতিক্রিয়া। পথচারীরা অনেকেই বলছেন, পুলিশের নতুন রূপ মাঠপর্যায়ে দায়িত্ব আরও দৃশ্যমান করবে। ইউনিফর্মের এ পরিবর্তন পুলিশের দায়িত্ব পালনের চিত্রকে আরও শৃঙ্খলাবদ্ধ ও আধুনিকভাবে তুলে ধরবে।

মিরাবাজার এলাকার বাসিন্দা কৃতিশ তালুকদার বলেন, “নতুন পোশাকে পুলিশকে আরও আত্মবিশ্বাসী ও আধুনিক দেখাচ্ছে। লোগোতে শাপলা, ধান ও গমের শীষ—এগুলো দেশের প্রতীক। পুলিশের পোশাকে এগুলো থাকা সত্যিই প্রশংসনীয়।”

রিকশাচালক রহিম মিয়া জানান, ঢাকায় নতুন পোশাক টিভিতে দেখেছিলাম। আজ সিলেটে দেখে ভালো লাগছে। দেখতে সুন্দর। মনে হয় শৃঙ্খলা আরও ভালো হবে।

গৃহিণী আফিয়া বেগম বলেন, প্রথমে মনে হয়েছিল বিদেশি কোনো বাহিনীর পোশাক। পরে জানলাম আমাদেরই পুলিশ। রঙটা খুব স্মার্ট। সময়ের সঙ্গে পুলিশও বদলে যাচ্ছে—এটা ভালো লাগার বিষয়।

সিএনজি চালক তোফায়েল বলেন, নতুন পোশাকে পুলিশ ভাইদের খুব পরিপাটি লাগছে। এতে পুলিশের প্রতি সম্মান আরও বাড়বে।

পুলিশ সূত্র জানায়, সব সদস্যের জন্য নতুন ইউনিফর্ম তৈরি না হওয়ায় পর্যায়ক্রমে তা সরবরাহ করা হচ্ছে। শুরুতেই ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), দেশের অন্যান্য মহানগর ইউনিট ও বিশেষায়িত বাহিনী এটি পেয়েছে। তবে জেলা পুলিশের সদস্যরা এখনও আগের পোশাকেই দায়িত্ব পালন করছেন। ধাপে ধাপে সারাদেশে নতুন পোশাক পৌঁছে দেওয়ার কাজ চলছে। নতুন পোশাকে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। পুলিশের ইউনিফর্ম এখন লৌহ (আয়রন) রঙের; র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পাবে জলপাই (অলিভ) রঙের পোশাক; আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের। তবে এপিবিএন ও এসপিবিএন পুরোনো পোশাকেই থাকবে। একইসঙ্গে বদলে গেছে পুলিশের লোগোও। পুরোনো পালতোলা নৌকার পরিবর্তে যুক্ত হয়েছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ-যার নিচে পাটপাতার টবে লেখা ‘পুলিশ’। নতুন লোগো এখন পতাকা, সাইনবোর্ড ও ইউনিফর্মসহ অন্যান্য সরকারি প্রয়োজনে ব্যবহার শুরু হয়েছে।

এসএমপি ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সুদীপ্ত রায় জানান, প্রাথমিক পর্যায়ে শুধু ট্রাফিক বিভাগে নতুন পোশাক প্রদান করা হয়েছে। ধাপে ধাপে মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ইউনিটেও এই পোশাক চালু করা হবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল