admin

প্রকাশিত: 3:36 PM, March 4, 2026

সিলেটে দম ফেলার সময় নেই দর্জিদের দিন-রাত চলছে সেলাই মেশিনের ছন্দ

সিলেটে দম ফেলার সময় নেই দর্জিদের দিন-রাত চলছে সেলাই মেশিনের ছন্দ

স্টাফ রিপোর্টার:

ঈদুল ফিতরের আর মাত্র ১৬ দিন বাকি। রমজানের অর্ধেক পার হতেই সিলেটের দর্জিবাড়িগুলোতে এখন চলছে উৎসবের আমেজ আর চরম ব্যস্ততা। নতুন গজ কাপড় কিংবা আনস্টিচ থ্রি-পিস কিনে কারিগরদের কাছে ছুটছেন ক্রেতারা। ফলে মহানগরী থেকে শুরু করে উপজেলার ছোট-বড় সব টেইলারিং শপে এখন সুই-সুতার অবিরাম কর্মযজ্ঞ।

সিলেট মহানগরের করিমউল্লাহ মার্কেট, শুকরিয়া মার্কেট, মসজিদ মার্কেট, শেখঘাট এবং রংমহল টাওয়ারের টেইলারিং হাউজগুলোতে এখন কারিগরদের চোখে ঘুম নেই। একই চিত্র দেখা গেছে মহানগরীর বাইরের চৌধুরী বাজার, হেতিমগঞ্জ, গোলাপগঞ্জ, রামধা ও চারখাই বাজারেও। বড় বড় টেইলার্সগুলো ১৫ রমজানের পর অর্ডার নেওয়া বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ায় শেষ মুহূর্তে ভিড় আরও বেড়েছে। তবে পাড়া-মহল্লার ছোট দোকানগুলো ২৩ রমজান পর্যন্ত অর্ডার নেবে বলে জানা গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার তৈরি পোশাকের পাশাপাশি কাটা কাপড়ের চাহিদা ব্যাপক। তবে বিপত্তি বেঁধেছে পোশাক তৈরির উপকরণের দাম নিয়ে। সেলাইয়ের কাজে ব্যবহৃত চুমকি, পুঁতি, লেইস-ফিতা, সুতা ও বোতামের দাম গত বছরের তুলনায় অনেকটাই চড়া। হাসান মার্কেটের ব্যবসায়ীরা জানান, কাঁচামালের দাম বাড়ায় তারা ক্রেতাদের, বিশেষ করে নারী ক্রেতাদের বোঝাতে হিমশিম খাচ্ছেন।

সিলেটের দর্জি শামীম আহমদ বলেন, “গত বছরের তুলনায় এবার কাজের অর্ডার বেড়েছে। তবে টেইলারিং সামগ্রী ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় গ্রাহকদের ওপর কিছুটা বাড়তি চাপের সৃষ্টি হয়েছে।”

দিন-রাত কাজ করেও নির্দিষ্ট সময়ে কাপড় ডেলিভারি দেওয়া নিয়ে শঙ্কায় আছেন কারিগররা। অনেক দর্জি জানান, কাজের চাপের সাথে যুক্ত হয়েছে বিদ্যুতের ‘ভেলকিবাজি’। বারবার লোডশেডিংয়ের কারণে সেলাই মেশিন ও ইস্ত্রির কাজ ব্যাহত হচ্ছে, যা তাদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

পায়জামা-পাঞ্জাবি, জোব্বা ও বোরকা তৈরির কারিগরদের কদর এখন আকাশচুম্বী। কারিগরদের ভাষ্যমতে, সারাবছর মানুষ খুব একটা কাপড় বানায় না; ঈদ ও পূজাই তাদের আয়ের মূল সময়। এই মৌসুমের বাড়তি আয় দিয়েই তাদের সারাবছরের সংসার চলে। তাই শরীরের দিকে না তাকিয়ে নাওয়া-খাওয়া ভুলে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তারা।

গজ কাপড় কিনে টেইলার্সে আসা এক ক্রেতা বলেন, “তৈরি পোশাকের চেয়ে নিজের মাপে বানানো পোশাকের আরাম আলাদা। তাই একটু বেশি খরচ হলেও দর্জির কাছেই আসা।”

আবহাওয়ার পরিবর্তন আর উৎসবের আমেজ মিলিয়ে সিলেটের দর্জি পাড়ায় এখন কেবলই অপেক্ষার পালা—কখন সেই কাঙ্ক্ষিত ঈদের নতুন পোশাকটি গ্রাহকের হাতে পৌঁছাবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

রিসিভ না হওয়া ফাটল ভবনে পাঠদান, ২২ আগস্ট গ্রহণের আলোচনা

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার শাহপরান (রহ.) মাজারের উরুস ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের

সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

বিভাগীয় কমিশনার ও সিসিক প্রশাসকের উদ্যোগে ফলপ্রসূ বৈঠক

অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

ইউএই-তে প্রবাসী সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে সিআইপি অ্যাসোসিয়েশনের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা: আগামীকাল র‌্যালি

সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই

কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত

বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল