admin

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

সিলেটে দাঁড়িপাল্লার সমর্থনে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রচার মিছিল ও পথসভা

সিলেটে দাঁড়িপাল্লার সমর্থনে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রচার মিছিল ও পথসভা

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত এবং ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লার সমর্থনে এক প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুরে নগরীর রিকাবীবাজার পয়েন্টে জমায়েত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিলটি লামাবাজার পয়েন্ট, মির্জাজাঙ্গাল, জিন্দাবাজার, চৌহাট্টা, পুরান মেডিকেল এলাকা প্রদক্ষিণ শেষে জেলা স্টেডিয়াম পয়েন্টে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে জামায়াত এবং ১১ দলীয় জোট এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক হাফিজ আব্দুল হাই হারুন।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী।

জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার কোষাধ্যক্ষ মিজানুর রহমান, বিশিষ্ট শ্রমিক নেতা দ্বিন ইসলাম, আব্দুস ছোবাহান, জহুরুল হক, হাবিবুর রহমান, আব্দুল কুদ্দুছ, মোস্তাক মিয়া, বাহার উদ্দিন, মোবারক আলী, শহিদ বক্স, কালাম হোসেন, জুয়েল হোসেন, আব্দুল মালেক, ছালাম, আক্কাছ আলী, নুর মিয়া, মাজন উদ্দিন, হারুন অর রশিদ, আব্দুর রহমান, খুরশেদ আলম, জুবায়ের, আলমাছ আহমদ প্রমুখ। এছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্য, বঞ্চনার শিকার ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সময় এসেছে ন্যায্য অধিকার আদায়ে সৎ, যোগ্য ও শ্রমিকবান্ধব সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী